সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

বড় সিলেবাসে আর পরীক্ষা নয়: শিক্ষামন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১ ১০৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

বড় সিলেবাসে আর পরীক্ষা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার রাজধানীর টিকাটুলিতে শেরেবাংলা বালিকা মহাবিদ্যালয় প্রাঙ্গণে শেখ রাসেল দিবস উপলক্ষে দেয়ালিকা ও বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

শেখ রাসেল দিবস উদ্বোধনী বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে কাজ করছে সরকার। মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে, বিজ্ঞানমনস্ক ও মানবিক গুণাবলীসম্পন্ন আগামী প্রজন্ম গড়ে তুলতে এই নতুন শিক্ষাক্রম প্রণয়ন করা হচ্ছে। নতুন পাঠ্যক্রমের আরেকটি উদ্দেশ্য হচ্ছে, শিক্ষা হবে আনন্দময়। সারাক্ষণ পরীক্ষার ভয় আর অনেক বইয়ের চাপ শুধু যেন না হয়। বিশাল সিলেবাসে পরীক্ষা আর হবে না। সারাবছরে স্কুলে বিভিন্ন কার্যক্রমের ভিত্তিতেই শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।

করোনার কারণে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে সংক্ষিপ্ত সিলেবাসে ২০২১ সালের এসএসসি ও এইচএসসি সমমানের পরীক্ষা নেওয়ার আয়োজন করা হয়েছে। অন্যদিকে নতুন শিক্ষাক্রমে পরীক্ষা নির্ভর মূল্যায়নের চেয়ে ধারাবাহিক মূল্যায়নে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি। সেই বিবেচনায় আগে থেকে শিক্ষামন্ত্রী বলে আসছেন, পরীক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা হবে। জিপিএ-৫ ও পরীক্ষা ও সনদনির্ভর শিক্ষা থেকে বেরিয়ে আসার পরিকল্পনার কথাও জানান শিক্ষামন্ত্রী।

শেখ রাসেল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠান উদ্বোধন এবং বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বড় সিলেবাসে আর পরীক্ষা নয়: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ০৪:১২:১৯ অপরাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১