সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

কমিউনিটি ব্যাংক পঞ্চবটি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯ ২৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বি এম মনির হোসেন
স্টাফ রিপোর্টার:-

দেশের অগ্রসরমান অর্থনীতিতে অবদান রাখতে এবং জনগণের আর্থিক লেনদেনের নিরাপত্তা নিশ্চিত করে বিশ্বমানের ব্যাংকিং সেবা প্রদানে নারায়ণগঞ্জ এলাকায় কমিউনিটি ব্যাংক যাত্রা শুরু করেছে। আধুনিক ব্যাংক সেবাকে সহজলভ্য করতে ২৮ নভেম্বর ২০১৯ বৃহস্পতিবার, আকবর টাওয়ার, হরিহরপাড়া, এনায়েতনগর, ফতুল্লা, নারায়ণগঞ্জ-এ কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পঞ্চবটি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)। ব্যাংকের গ্রাহকবৃন্দ, পরিচালকবৃন্দ, স্বনামধন্য ব্যবসায়ীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে তিনি নামফলক উন্মোচন করেন এবং কেক ও ফিতা কেটে শাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ব্যাংকের উদ্বোধন উপলক্ষ্যে ইন্সপেক্টর জেনারেল, বাংলাদেশ পুলিশ ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার) তাঁর বক্তব্যে বলেন- “শিল্প নগরী নারায়ণগঞ্জে শাখা উদ্বোধনের মাধ্যমে নারায়ণগঞ্জের ব্যবসা বাণিজ্যে কাঙ্খিত গতি সঞ্চার করতে কমিউনিটি ব্যাংক বদ্ধপরিকর। আমি আশা করি, পঞ্চবটিতে শাখা স্থাপনের মাধ্যমে কমিউনিটি ব্যাংক নারায়ণগঞ্জ ও এর পার্শ্ববর্তী অঞ্চলের ব্যবসা বাণিজ্যের প্রসারে এবং শিল্প উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে।”

অনুষ্ঠানে ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, বিপিএম (বার), অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেশনস্), বাংলাদেশ পুলিশ, আবদুস সালাম, পিপিএম, অতিরিক্ত আইজি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, আবু হাসান মুহাম্মদ তারিক, বিপিএম, ডিআইজি (ফাইন্যান্স এন্ড ডেভেলপমেন্ট), বাংলাদেশ পুলিশ, হাবিবুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার), ডিআইজি, ঢাকা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, মোঃ ফেরদৌস আলী চৌধুরী, এআইজি (কল্যাণ ট্রাস্ট), বাংলাদেশ পুলিশ, মাসুদ খান, এফসিএ, এফসিএমএ, স্বতন্ত্র পরিচালক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মসিউল হক চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডসহ স্বনামধন্য ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কমিউনিটি ব্যাংক পঞ্চবটি শাখার আনুষ্ঠানিক উদ্বোধন।

আপডেট সময় : ১২:০৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০১৯