সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রওশন এরশাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বার্ধক্যজনিত নানান রোগে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে রওশন এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন আছেন। তার ব্লাড প্রেসার ও হার্টবিট ভালো আছে, কিন্তু নিস্তেজ অবস্থায় আছেন তিনি।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে রওশন এরশাদের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, চিকিৎসকরা ইতিবাচক মতামত দিলে তাকে বিদেশে নেওয়া হবে। চিকিৎসকরা বলেছেন, রওশন এরশাদ মূলত বাধ্যর্ক্যজতিন রোগে ভুগছেন। চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও জানান গোলাম মোহাম্মদ কাদের।

রওশন এরশাদের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাতে দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ শীর্ষ পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা মহান আল্লাহর কাছে বিরোধীদলীয় নেতার দ্রুত রোগমুক্তি কামনা করেন।

এসময় বক্তব্য রাখেন, পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ এমপি, প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুস সবুর আসুদ, শফিকুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, নাজমা আখতার এমপি, জহিরুল ইসলাম জহির, ক্বারি হাবিবুল্লাহ বেলালী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রওশন এরশাদ

আপডেট সময় : ০৯:৪৪:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অক্টোবর ২০২১