সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

দৃষ্টিনন্দন পায়রা সেতুতে হাঁটতে পারলে ভালো লাগতো: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
দৃষ্টিনন্দন পায়রা সেতুতে হাঁটতে পারলে ভালো লাগতো: প্রধানমন্ত্রী
পটুয়াখালী-বরিশাল মহাসড়কে নির্মিত পায়রা সেতুটি পায়ে হেঁটে ঘুরে দেখার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, দৃষ্টিনন্দন এ সেতু দিয়ে গাড়ি নিয়ে যেতে পারলে একটু হেঁটে দেখতে পারলে ভালো লাগতো। যেহেতু করোনার কারণে সেটা সম্ভব হচ্ছে না। তবে পরবর্তীতে ঘুরে দেখার আশা আছে।

রোববার (২৪ অক্টোবর) সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পায়রা সেতু উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

এছাড়া প্রধানমন্ত্রী পটুয়াখালীসহ দক্ষিণাঞ্চল নিয়ে তার সরকারের মেয়াদে বিভিন্ন উন্নয়ন এবং সম্ভাবনার বিষয় তুলে ধরেন।

২০১৬ সালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের পায়রা নদীর ওপর সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সেতুর শতভাগ কাজ শেষ হয়েছে। এছাড়া নদীর তীর রক্ষা প্রকল্পের কাজও শেষ পর্যায়ে। সেতুতে বেশকিছু নিরাপত্তা পিলার স্থাপন করা হয়েছে। বজ্রপাত-ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে সেতুর কোনো ক্ষতি হলো কিনা সেটিও মনিটরিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।

চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান ‘লনজিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন’-এর নির্মাণ কাজ সম্পন্ন করেছে। এক হাজার ৪৭০ মিটার দৈর্ঘ্য ও ১৯ দশমিক ৭৬ মিটার প্রস্থের ব্রিজটি ক্যাবল দিয়ে দুপাশে সংযুক্ত করা হয়েছে।

চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজের আদলে নির্মিত দেশের দ্বিতীয় ব্রিজ যা এক্সট্রা ডোজ ক্যাবল সিস্টেমে তৈরি। কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট, ওপেক ফান্ড ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ও বাংলাদেশ সরকারের যৌথ বিনিয়োগে ব্রিজের নির্মাণ হয়েছে। নির্মাণ ব্যয় ধরা হয়েছে এক ৫০০ কোটি টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দৃষ্টিনন্দন পায়রা সেতুতে হাঁটতে পারলে ভালো লাগতো: প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৮:১৩:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১