সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় আর ক্লাস বাড়ানোর সুযোগ নেই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা বিবেচনায় এই মুহূর্তে আর ক্লাস বাড়ানো সুযোগ নেই। আজ শনিবার দুপুরে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নবনির্মিত ভবন কমপ্লেক্স উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এখনও বিশ্বের বহু দেশে নতুন করে করোনার তৃতীয় একটি ঢেউ আসছে।

তিনি আরও বলেন, কোনো কোনো দেশে পরিস্থিতি আবারও খারাপ অবস্থার দিকে যাচ্ছে।

আমাদের সতর্ক থাকতে হবে। স্বাস্থবিধি মানতে হবে। যে রুটিনে শিক্ষা প্রতিষ্ঠান চলছে, সেভাবেই চলবে। সামনে এসএসসি ও এইচএসসি পরীক্ষা।

এই মুহূর্তে আর ক্লাস বাড়ানো সুযোগ নেই।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের প্রত্যেকটি ক্লাসেই শিক্ষার্থীর সংখ্যা বেশি। যদি ক্লাসের সংখ্যা বাড়াতে যাই, তাহলে এত শিক্ষক ও শ্রেণিকক্ষ নেই। আগামী জানুয়ারি মাসে যখন ক্লাস শুরু হবে, তখন যদি করোনা পরিস্থিতি এমন থাকে, তাহলে চেষ্টা করবো ক্লাসের সংখ্যা বাড়াতে।

এসময় চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডিজিএম দেব কুমার মালু, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাহাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী ও প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় আর ক্লাস বাড়ানোর সুযোগ নেই

আপডেট সময় : ১০:১৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১