সংবাদ শিরোনাম ::
উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১ ১৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশালসহ দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো স্নাতক প্রথম বর্ষের ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও আজ রবিবার সুষ্ঠ ও সুন্দর পরিবেশে গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রবিবার বেলা ১২টায় পরীক্ষা শুরু হয়ে চলে ১ ঘন্টা। পরীক্ষা শুরুর আগে কেন্দ্র পরিদর্শন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এবার ‘ক’ ইউনিটে ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ২৯ হাজার ৯০২ জন শিক্ষার্থী। বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয় ৩ হাজার ৪৫৮ জন শিক্ষার্থী।
‘গুচ্ছ’ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বরিশাল কেন্দ্রে পরীক্ষা দিয়েও দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের ভর্তির আশা করেন তারা।

এতে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হয়েছে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়কেও এই ‘গুচ্ছ’ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন তারা।
শিক্ষার্থীদের এই দাবির প্রতি সমর্থন দিয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনও। প্রথমবারের মতো সুষ্ঠ ও সুন্দর পরিবেশে ‘গুচ্ছ’ পদ্ধতিতে পরীক্ষা গ্রহন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন তিনি।

বরিশাল বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষে মোট আসন সংখ্যা ১ হাজার ৪৪০টি। এদিকে বিশ্ববিদ্যালয়ের ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষায় অংশগ্রহনকারী শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিনামূল্যে ২০টি বাস দিয়েছেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে ১০টি এবং নথুল্লাবাদ কেন্দ্রিয় বাস টার্মিনাল থেকে ১০টি বাস শিক্ষার্থী ও অভিভাবকদের পরিবহন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রেও ‘গুচ্ছ’ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১