সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

চীনের অনুরোধে কোরআন অ্যাপ সরিয়ে নিল অ্যাপল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
নিজের অ্যাপস্টোর থেকে কোরআন মজিদ সরিয়ে নিয়েছে চীনের অনুরোধে কোরআন অ্যাপ সরিয়ে নিল অ্যাপলমার্কিন আইফোন বাজারজাতকারী কোম্পানি অ্যাপল। বিবিসির খবরে বলা হয়েছে, চীনা কর্মকর্তাদের অনুরোধে জনপ্রিয় এই অ্যাপটি সরিয়ে নেওয়া হয়েছে।

বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয় কোরআন মজিদ অ্যাপটির রিভিউয়ের সংখ্যা দেড় লাখের মতো। লাখ লাখ মুসলিম এটি ব্যবহার করছেন। তবে এ নিয়ে চীন সরকারের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ নিয়ে প্রথম খবর প্রকাশিত হয়েছে অ্যাপল সেন্সরশিপে। তারা সারা বিশ্বের অ্যাপস্টোরের অ্যাপগুলোর ওপর সার্বক্ষণিক নজর রাখে।

এক বিবৃতিতে অ্যাপটির নির্মাতা পিডিএমএস কোম্পানি বলেছে, আমাদের অ্যাপ কোরআন মজিদ চীনা অ্যাপলের অ্যাপস্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এতে অবৈধ কিছু বিষয় ছিল বলে তারা অভিযোগ করেছে।

পিডিএমএস বলছে, বিষয়টি সুরাহার জন্য আমরা চীনের সাইবারস্পেস প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। কোম্পানিটি বলছে, চীনে তাদের প্রায় ১০ লাখের মতো ব্যবহারকারী রয়েছে।

জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের ওপর চীন সরকারের গণহত্যার অভিযোগ রয়েছে। তবে কোরআন অ্যাপটি সরিয়ে নেওয়া নিয়ে জানতে চাইলে অ্যাপলের কাছ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

কোম্পানিটি বলছে, আমাদেরকে স্থানীয় আইন মেনে চলতে হয়। সরকারের সঙ্গে দ্বিমত পোষণ করলেও আইন মেনে চলার বাইরে আমাদের কিছু করার থাকে না।

কোরআন মজিদ অ্যাপের পক্ষ থেকে বলা হয়েছে, সারা বিশ্বের সাড়ে তিন কোটিরও বেশি মুসলমানের এই অ্যাপটির ওপর আস্থা রয়েছে।

গেল মাসে রাশিয়ার কারাবন্দি ভিন্ন মতাবলম্বী নেতা অ্যালেক্সেই নাভালনির একটি ভোটিং অ্যাপ সরিয়ে নেয় অ্যাপল ও গুগল। এই অ্যাপটি সরিয়ে না নিলে রুশ কর্তৃপক্ষ এই দুটো কোম্পানিকে জরিমানা করা হবে বলে হুঁশিয়ারি করে দিয়েছিল।

চীন অ্যাপলের জন্য অন্যতম বড় একটি বাজার। এমনকি এই কোম্পানির বিভিন্ন সামগ্রীর সরবরাহ চীনা কল-কারখানার ওপর নির্ভরশীল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চীনের অনুরোধে কোরআন অ্যাপ সরিয়ে নিল অ্যাপল

আপডেট সময় : ০৫:০৬:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১