করোনার টিকা নিলে মিলবে ওমরার সুযোগ।
- আপডেট সময় : ১০:০৩:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১ ১২১ বার পড়া হয়েছে

আজকের ক্রাইম ডেক্স: প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ রোধে কানাডায় বসবাসরত মুসলিমদের টিকা গ্রহণে উৎসাহিত করতে দেশটির ইমামরা ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছেন।
নির্দিষ্ট সময়সীমার মধ্যে টিকা নিলে লটারির ভিত্তিতে ওমরাহ ভ্রমণের ঘোষণা দেয় দেশটির বৃহত্তর মুসলিম সংগঠন দ্য ইসলামিক সুপ্রিম কাউন্সিল।
মঙ্গলবার (২৫ আগস্ট) কানাডার ক্যালগরির ২৫ ইমাম এক যৌথ বিবৃতিতে স্থানীয় মুসলিমদের করোনা টিকা নিতে উৎসাহিত করেন।
প্রকাশিত বিবৃতিতে তাঁরা কোরআন ও সুন্নাহর বর্ণনা অনুসারে জীবনের সুরক্ষা ও নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন।
ক্যালগরির ইমাম ও দ্য ইসলামিক সুপ্রিম কাউন্সিল অব কানাডা প্রধান সায়েদ সোহারওয়ার্দী বলেন, ‘কানাডার মুসলিমদের টিকা গ্রহণে আমরা জোরালো আহ্বান জানাই। তা মানবজীবন বাঁচাতে বিরাট ভূমিকা রাখবে।’
বিবৃতিতে তাঁরা বলেন, চিকিৎসা বিশেষজ্ঞদের মতে টিকা নিতে বিলম্ব করা কিংবা না নিলে জীবন ঝুঁকির মধ্যে পড়ে যায়, যা ইসলামের সুমহান শিক্ষা সমর্থন করে না।
তাছাড়া কভিড-১৯ বিভিন্ন রূপ ধারণ করে মৃত্যু ঝুঁকি বাড়াচ্ছে। ফলে টিকার গুরুত্ব আগের চেয়ে অনেক বেশি।
কানাডার দ্য ইসলামিক সুপ্রিম কাউন্সিল করোনা টিকা গ্রহণে মুসলিমদের উৎসাহিত করতে লটারি পদ্ধতি চালু করে।
এক বিবৃতিতে সগঠনটি জানায়, ১ আগস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে কেউ করোনা টিকার উভয় ডোজ নিয়ে আগ্রহীরা লটারিতে অংশ নিতে পারবে। লটারির মাধ্যমে দুজন মক্কায় ওমরাহ পালনের সুযোগ পাবে।
সূত্র : সিবিসি নিউজ
























