সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

পদ্মা সেতুতে যোগ হলো ত্রিমাত্রা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১ ১১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সড়ক ও রেলপথের পর গ্যাস লাইন স্থাপনের মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতুতে যোগ হলো ত্রিমাত্রা। রেলওয়ে স্ল্যাব সব বসে যাওয়ায় ৬ দশমিক এক পাঁচ কিলোমিটার সেতুর নিচতলায় রেলপথের পাশেই বসছে গ্যাস পাইপলাইন।

বাধাহীনভাবে দ্রুত গতিতে এগিয়ে চলেছে বহুমাত্রিক পদ্মা সেতুর কাজ। সড়ক আর রেলের পর দক্ষিণাঞ্চলে গ্যাস সরবরাহের কর্মযজ্ঞ শুরু হলো। সাড়ে ৫ টন ওজনের গ্যাসপাইপ ক্রেনে করে সেতুর ওপর উঠানো হচ্ছে।

এরপর সেতুর নিচতলায় রেলের পূর্ব পাশেই বসানো হচ্ছে। গ্যাস পাইপলাইন সেতুর ১ নম্বর ও ৪২ নম্বর খুঁটি দিয়ে মাটিতে নামিয়ে আনা হবে। যুক্ত হবে জিটিসিএলের সাব স্টেশনে। দুই প্রান্তে দুটি সাব স্টেশন থাকবে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হয়ে লাঙ্গলবন্দ থেকে মুন্সীগঞ্জের মুক্তারপুর হয়ে এই গ্যাস যুক্ত হবে মাওয়া গ্যাস সাব স্টেশনে। এখান থেকেই গ্যাস যাবে দক্ষিণাঞ্চলে।

পদ্মা সেতু প্রাকৃতিক গ্যাসলাইন প্রকল্পের কোয়ালিটি কন্ট্রোল ইঞ্জিনিয়ার আফজাল হোসেন বলেন, ১ নম্বর ও ৪২ নম্বর খুঁটিতে সাব স্টেশন হবে। এখন থেকে লাইন নিচে নামবে।

আরও পড়ুন: পদ্মা সেতুতে ধাক্কা সামলাতে যে সিদ্ধান্ত নিল বিআইডব্লিউটিসি

প্রকল্পের কন্সট্রাকশন ম্যানেজার ফয়সাল আহমেদ বলেন, এটি অনেক জটিল কাজ। তবে আশা করছি ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে।

সাতটি মডিউলে ভাগ করে সেতুতে ৬ দশমিক সাত শূন্য কিলোমিটার গ্যাস পাইপ বসানোর লক্ষ্যে সেতুর ৪২ থেকে ৩৭ নম্বর খুঁটি পর্যন্ত ৭ নম্বর মডিউলে গ্যাসপাইপ স্থাপন শুরু হয়েছে।

প্রাকৃতিক গ্যাস লাইন প্রকল্প পরিচালক সুন হুন্ডু বলেন, পাইপগুলো সারি সারি রাখা হচ্ছে। রোববার (২২ আগস্ট) থেকে ওয়েল্ডিং শুরু হবে।

৭৬২ মিলিমিটার ডায়া এবং ২৫ দশমিক ৪০ ওয়াল থিকনেসের এই গ্যাস পাইপলাইন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পদ্মা সেতুতে যোগ হলো ত্রিমাত্রা।

আপডেট সময় : ০১:৪২:৫২ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১