সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

আড়াই কেজি স্বর্ণ জব্দ, শ্বশুরবাড়ি থেকে কাউন্সিলর বিল্লাল গ্রেফতার।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১ ৬০০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় আড়াই কেজি স্বর্ণসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলায় দর্শনা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানার ওসি মো. আলমগীর কবির গ্রেফতারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

বিল্লাল হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভার মো. নূর ইসলামের ছেলে। তিনি দর্শনা পৌরসভার ৮নং ওয়ার্ডের বর্তমান নির্বাচিত কাউন্সিলর।

পুলিশ জানায়, বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে কুষ্টিয়া-আলমডাঙ্গা সড়কের বন্ডবিল গেট এলাকায় একটি প্রাইভেটকার থেকে চালক চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা দর্শনা শ্যামপুরের নুর ইসলামের ছেলে মো. বাপ্পী (৩০), চুয়াডাঙ্গা সদরের বনানীপাড়ার রিপন হোসেনের ছেলে সম্রাট হোসেন (৩৫) ও মাদারীপুর জেলার জালালপুরের বাবু হাওলাদারের ছেলে সুমন হাওলাদারকে (৩২) আটক করা হয়। পরে প্রাইভেটকারটি তল্লাশি করে সিটের নিচ থেকে তুলা ও স্কচটেপ দিয়ে মোড়ানো বিশেষ কায়দায় রাখা ৬টি বান্ডেলে আড়াই কেজি স্বর্ণালঙ্কার উদ্ধার করে পুলিশ।

আটককৃতরা স্বর্ণালঙ্কার চোরাচালানিদের হোতা দর্শনা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেনসহ অনেকের নাম প্রকাশ করে। এ ঘটনায় মামলা হয়েছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মো. আলমগীর কবির জানান, জীবননগর উপজেলার নারায়ণপুর গ্রামের শ্বশুরবাড়ি থেকে কাউন্সিলর বিল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে স্বর্ণালঙ্কার চোরাচালানিদের গডফাদারদের নাম বেরিয়ে এসেছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আড়াই কেজি স্বর্ণ জব্দ, শ্বশুরবাড়ি থেকে কাউন্সিলর বিল্লাল গ্রেফতার।

আপডেট সময় : ০৫:৩৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অগাস্ট ২০২১