সংবাদ শিরোনাম ::
জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য

বরিশালে পুলিশ-আ’লীগ সংঘর্ষ, মেয়রসহ গুলিবিদ্ধ ৪০।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১ ১০৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: বরিশাল থানা কাউন্সিল কম্পাউন্ডে ব্যানার উচ্ছেদকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে সিটি করপোরেশনের মেয়রসহ কর্মকর্তাদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ প্রায় ৪০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

গতকাল বুধবার (১৮ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে থানা কাউন্সিল ঘেরাও করে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে হট্টগোল বেধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। সেইসঙ্গে দফায় দফায় আওয়ামী লীগ নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।

এবিষয়ে বিসিসি’র প্যানেল মেয়র কাজী নাঈমুল ইসলাম লিটু জানান, সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারীসহ দলীয় প্রায় ৫০ জনের বেশি লোক আহত হয়েছে। আহতরা বর্তমানে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আতিকুল্লাহ মুনিম ও সাজ্জাদ সেরনিয়াবাত। তারা জানান, সংঘর্ষ থামাতে আনসার গুলি চালালে মেয়রসহ ৪০ জন গুলিবিদ্ধ হন।

বরিশাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়েছে। সংঘর্ষে দুই পুলিশ সদস্যও আহত হয়েছেন। আহতরা হলেন, আবু তালেব ও তরিকুল। সংঘর্ষের কারণে বরিশাল-ঢাকা মহাসড়ক বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে পুলিশ-আ’লীগ সংঘর্ষ, মেয়রসহ গুলিবিদ্ধ ৪০।

আপডেট সময় : ০৬:৩৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১