সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

মায়ের হাতে ১৪ বছরের ছেলে খুন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১ ১৫৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ইমন (১৪) নামে এক শিশুকে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। হত্যার পর শিশুটিকে বাড়ির পাশে অগভীর পানির ডোবায় ফেলে রাখা হয়। সবার সন্দেহের তীর তার সৎ মায়ের প্রতি। তবে তার সৎ মা হত্যার কথা অস্বীকার করে বলেন, তার লাশ পানিতে ভাসছে। শরীরে মৃগী রোগ ছিল, সে রোগাক্রান্ত হয়ে পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি ঘটেছে ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের নোয়াপুর গ্রামে।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ইমনের শরীরে ক্ষত চিহ্ন এবং আঘাতের দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ইমনকে হত্যা করার পর পুকুরে ফেলে দেওয়া হয়। যেখানে হাটু পরিমান পানি ছিল। সেখানে ডুবে মরার প্রশ্নই আসে না।

জানা যায়, নিহত ইমনের বয়স যখন ৯ বছর তখন তার মায়ের সাথে তার বাবার সম্পর্কচ্ছেদ হয়। তখন বাবা মোহাম্মদ ইয়াসিন দ্বিতীয় বিয়ে করেন। ইমনের সৎ মা প্রতিনিয়ত তার উপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতো বলে জানান স্থানীয় সূত্র। সৎ ছেলে বলে ইমনকে সহ্য করতে পারতেন না তার সৎ মা। তাই তাকে হত্যা করার জন্য বিভিন্ন পরিকল্পনা করেন।

আরো জানা যায়, অভিযুক্তদের দাপটে নিহতের পক্ষে কেউ বাদী হয়ে মামলা করার সাহস পাচ্ছে না। এমতাবস্থায় পুলিশ বাদি হয়ে যদি মামলা করে তবে এই ঘটনার সঠিক তদন্ত বেরিয়ে আসতে পারে বলে আশা করছেন স্থানীয়রা আশা প্রকাশ করছেন।

পুলিশ জানায়, ইমনের লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে তদন্তের পর জানা যাবে এটি আসলে খুন নাকি স্বাভাবিক মৃত্যু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মায়ের হাতে ১৪ বছরের ছেলে খুন।

আপডেট সময় : ০৩:২৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১