আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ও উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত।
- আপডেট সময় : ১০:৫৭:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১ ১১২ বার পড়া হয়েছে

বি এম মনির হোসেনঃ-
বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের ও উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগ কার্যালয়ে রবিবার সকাল আটটায় জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন, স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষকলীগের প্রতিষ্ঠাতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন,
সকল শহীদদের স্মরণে নীরবতা পালন, কালো ব্যাজ ধারণ শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে সংপ্তি সভায় জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত।
বাদ যোহর উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবার ও কৃষক লীগের প্রতিষ্ঠাতা শহীদ আবদুর রব সেরনিয়াবাত ও তাঁর পরিবারের যে সকল সদস্য ১৫ ই আগষ্টে ঘাতকের বুলেটে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান, ভাইস চেয়ারম্যানগন, সকল ইউপি চেয়ারম্যানগন, সহযোগী সকল সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকগনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার পাঁচটি ইউনিয়নের সকল মসজিদে জাতীয় শোক দিবসে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শোক দিবসে জাতীয় ও শোক পতাকা উত্তোলন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশের এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।
বিশেষ অতিথি ছিলেন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার, ইউএইচএএফপিও ডা. বখতিয়াল আল মামুন,
বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রাজিহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস তালুকদার, বাকাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপুল দাশ, গৈলা মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল হোসেন টিটু, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম মাসুম, সাধারণ সম্পাদক বি এম মনির হোসেন,প্রচার সম্পাদক মোঃ আহাদুল ইসলাম রানাসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরে দোয়া মিলাদ, রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতার পুরুষ্কার বিতর করেন।

























