সংবাদ শিরোনাম ::
বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি

এবার ক্রিকেটার বিয়ে করলেন সালমান শাহের স্ত্রী সামিরা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১ ১০২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

অমরনায়ক সালমান শাহের মৃত্যুর পর স্ত্রী সামিরাকে বিয়ে করেন সালমানের বন্ধু মোশতাক ওয়াইজ। এক পুত্র ও দুই কন্যা নিয়ে সুখেই ছিলেন দম্পতি মোশতাক-সামিরা। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। ভেঙে যায় তাদের সংসার।

নতুন করে ফের বিয়ের পিঁড়িতে বসেছেন সামিরা। আজ শনিবার রাতে গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সামিরার দ্বিতীয় স্বামী মোশতাক নিজেই।
তিনি বলেন, ‘ঘটনাটি বেদনাদায়ক হলেও সত্যি। আজ থেকে দশ দিন আগে সামিরা বিয়ে করেছেন। সামিরার সঙ্গে আমি সবসময় ছিলাম, ভবিষ্যতেও বন্ধু হয়ে থাকবো। এছাড়া এ বিচ্ছেদ আমাদের এক পুত্র ও দুই কন্যা সন্তানের উপর কোন প্রভাব ফেলবে না। ’

জানা গেছে, সামিরার নতুন স্বামী সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদ। গেল ১৫ জুলাই সামিরা ও ইশতিয়াকের দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বর্তমানে সামিরা ইশতিয়াকের বাসাতেই থাকছেন। তাদের তিন সন্তান সামিরার সঙ্গেই থাকেন। তারা শুক্রবার বাবার বাসায় যায়।
বিয়ে প্রসঙ্গে সামিরা গণমাধ্যমকে বলেন, ‘সালমান শাহের স্ত্রী হিসেবে আমার পরিচয়ের বাইরে আমি একজন সাধারণ মানুষ, একজন নারী। অনেক চেষ্টার পরও মানুষ জীবনের অনেক পরিবর্তন আটকাতে পারে না।

আমার জীবনেও পরিবর্তন এসেছে। আমি ও মোশতাক দু’জনে এক হয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছি। আমার নতুন জীবন শুরুতেও তার শুভেচ্ছা পেয়েছি। আমাদের সন্তানরাও এই সিদ্ধান্তের সঙ্গে জড়িত ছিলো। ’
সূত্র : ইত্তেফাক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এবার ক্রিকেটার বিয়ে করলেন সালমান শাহের স্ত্রী সামিরা।

আপডেট সময় : ০৫:৫৩:১৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১