সংবাদ শিরোনাম ::
বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি

মানুষের কামড়ে মারা গেল বিষধর সাপ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১ ৯৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক, : ধানক্ষেত থেকে কাজ করে ফেরার পথে বিষধর সাপ ছোবল মেরেছিল ৪৫ বছরের এক ব্যক্তিকে। কামড় খেলেও সাপটিকে ধরে ফেলতে সমর্থ হন তিনি।

তারপর বেশ কয়েক বার কামড়ে মেরে ফেলেন সাপটিকে। সম্প্রতি ভারতের ওড়িশায় এ ঘটনা ঘটেছে।

ওড়িশার দানাদাগি ব্লকের সালিজাঙ্গা পঞ্চায়েতের অন্তর্গত গাম্ভারিপাতিয়া গ্রামের বাসিন্দা কিশোর বাদ্রা। বুধবার সন্ধ্যায় ধানক্ষেত থেকে ফেরার পথে সাপ কামড় দেয় তাকে।

এ নিয়ে কিশোর বলেছেন, ‘বাড়ি ফেরার পথে আমার পায়ে কিছু কামড়ায়। সঙ্গে সঙ্গে টর্চ জ্বেলে দেখি, বিষাক্ত কালাচ সাপ। কামড়ানোর প্রতিশোধ নিতে আমি ধরে ফেলি সাপকে। তারপর কামড়াতে থাকি।

আমার কামড় খেয়ে ওখানেই মরে গেছে সাপটি।’সেই মৃত সাপ হাতে নিয়েই বাড়ি আসেন কিশোর। গোটা ঘটনার কথা জানান তার স্ত্রীকে।প্রতিবেশীরাও জেনে ফেলেন এই ঘটনার কথা। তারপর গ্রাম জুড়ে আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় কিশোরের কীর্তি।

কালাচ সাপের কামড় খাওয়া কিশোরকে নিকটস্থ হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রতিবেশীরা। কিন্তু সে পথে হাঁটেননি তিনি।

এ ব্যাপারে কিশোর বলেছেন, ‘বিষাক্ত কালাচ সাপ কামড়ালেও তেমন কোনো সমস্যা হয়নি আমার। আমি গ্রামের এক হাতুড়ে চিকিৎসকের কাছে গিয়েছিলাম এবং ঠিক হয়ে গেছি।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মানুষের কামড়ে মারা গেল বিষধর সাপ।

আপডেট সময় : ০৯:৪৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১