সংবাদ শিরোনাম ::
বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি

করোনা টিকার তৃতীয় ডোজ নেওয়ার আহ্বান সেরাম ইনস্টিটিউটের চেয়ারম্যানের।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১ ৭৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসের হাত থেকে মুক্তি পেতে গেলে তৃতীয় ভ্যাকসিন ডোজের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সাইরাস পুনাওয়ালা। তিনি জানিয়েছেন, কোভিশিল্ড টিকার দু’টি ডোজ নেওয়ার মধ্যে উপযুক্ত ব্যবধান হওয়া উচিত দুই মাসের এবং দ্বিতীয় ডোজ নেওয়ার ৬ মাস পরে তৃতীয় ডোজটি নেওয়া যেতে পারে।

সম্প্রতি মেডিক্যাল জার্নাল ল্যানসেটের একটি রিপোর্টে দাবি করা হয়েছিল কোভিশিল্ড নেওয়ার কিছু সময়ের মধ্যে অ্যান্টিবডির সংখ্যা কমে যায়। সাইরাস পুনাওয়ালা জানান, কোভিশিল্ড টিকা নেওয়ার কিছু সময় পরে অ্যান্টিবডির সংখ্যা কমলেও টিকা গ্রাহকের দেহে ‘মেমোরি সেল’ থাকে।

তিনি বলেন, ‘ছয় মাস পরে অ্যান্টিবডি কমে যায় এবং তার জন্যই আমি তৃতীয় ডোজ নিয়েছি। সেরামের প্রায় ৭ থেকে ৮ হাজার কর্মীকেও করোনা টিকার তৃতীয় ডোজ দেওয়া হয়েছে। যারা করোনার দু’টি ডোজ নিয়েছেন তাদের কাছে আমার অনুরোধ ৬ মাস পরে টিকার বুস্টার ডোজ নিন। ‘

প্রসঙ্গত, ইতিমধ্যেই কয়েকটি দেশ বুস্টার ডোজকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছে। কিন্তু বিশ্বজুড়ে টিকার সমবণ্টনের জন্য সেপ্টেম্বর পর্যন্ত টিকার বুস্টার ডোজ না নেওয়ার ডাক দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

করোনা টিকার তৃতীয় ডোজ নেওয়ার আহ্বান সেরাম ইনস্টিটিউটের চেয়ারম্যানের।

আপডেট সময় : ০৯:২২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১