সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

পটুয়াখালী ধর্ষন করতে গিয়ে জনতার হাতে যুবদল নেতা আটক।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: পটুয়াখালীর দশমিনায় পুলিশের ওপর হামলা মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর এবার ধর্ষণের অভিযোগে মো. নজরুল ইসলাম (৩০) নামে এক যুববল নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বাঁশবাড়িয়া গ্রাম থেকে স্থানীয়রা তাকে আটক করে পুলিশ সোপর্দ করেছেন। আটককৃত নজরুল ওই ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশ জানায়, উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের সেকান্দার মোল্লার ছেলে মো. নজরুল ইসলামকে গত ২ জুন মাদকসহ গ্রেফতার করা হয়। ওই সময় সে পুলিশের ওপর হামলা করে হাতকড়াসহ পালিয়ে যায়। এর পর থেকে দীর্ঘদিন ধরে পলাতক ছিল সে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২’টায় বাঁশবাড়িয়া গ্রামের এক তরুণী প্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে নজরুল তাকে একটি ঘরে নিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ নজরুলকে গ্রেফতার করে। নজরুলের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

দশমিনা থানার ওসি মো. জসিম জানান, গ্রেফতার নজরুলের বিরুদ্ধে ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলা প্রক্রিয়াধীন। ভুক্তভোগী তরুণীকে মেডিকেল টেস্টের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পটুয়াখালী ধর্ষন করতে গিয়ে জনতার হাতে যুবদল নেতা আটক।

আপডেট সময় : ০৪:০৮:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১