সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

নিজ পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে যা করলেন গৃহবধূ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

নাটোরের বড়াইগ্রামে পরকীয়া প্রেমিক আমিন হোসেনের পুরুষাঙ্গ কর্তনের অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। ওই নারী হলেন লালপুর উপজেলার দেলুয়া গ্রামের আজিজ উদ্দিনের মেয়ে সাবিনা। আহত আমিন লালপুর উপজেলার পানসিপাড়া গ্রামের সোবাহান উদ্দিনের ছেলে। বড়াইগ্রাম উপজেলার শ্রীখন্ডি গ্রামে এই ঘটনা ঘটে।

আহত অবস্থায় প্রথমে আমিনকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, ১৫ বছর আগে লালপুর উপজেলার পানসিপাড়া গ্রামের মৃত সায়েতুল্লাহর ছেলে মাহবুবের সাথে বিয়ে হয় ছাবিনার। তাদের ঘরে রয়েছে সাব্বির (১৩) ও মাহফুজ (৮) নামে দুই সন্তান।

জীবিকার তাগিদে গত দুই বছর আগে সৌদি যান মাহবুব। এরপর থেকেই আমিনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন ছাবিনা। আমিনের সাথে ছাবিনার পরকীয়ায় জড়িয়ে পড়ার বিষয়টি জানাজানি হলে স্বামী মাহবুবের সাথে তার প্রচন্ড ঝগড়া হয়। রাগারাগির একপর্যায়ে গত আট মাস আগে ছাবিনা মাহবুবকে তালাক দিয়ে লালপুরের দেলুয়া গ্রামের আজাহার উদ্দিনের ছেলে আনারকে বিয়ে করে।

ছাবিনা ও আনারের দাম্পত্য জীবনে আবারও হাজির হয় আমিন। তার সাথে সম্পর্ক টিকিয়ে রাখতে জোর করে আমিন। না হলে গোপন খবর আনারকে জানিয়ে দেবার ভয় দেখায়।
সোমবার (৯ আগস্ট) সারাদিন আমিন ছাবিনাকে নিয়ে লালপুরের বিভিন্ন জায়গা ঘুরাঘুরি করে সন্ধ্যায় বড়াইগ্রামের শ্রীখন্ডি এলাকায় তার ভাগ্নিজামাই সেলিমের বাসায় আসে। স্বামী-স্ত্রী পরিচয়ে একসাথে সেখানে তারা রাত্রীযাপন কালে আনুমানিক দিবাগত রাত দেড়টার দিকে ছাবিনা ব্লেড দিয়ে আমিনের পুরুষাঙ্গ কেটে দেয়।

খবর পেয়ে বড়াইগ্রাম থানা পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় আমিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) আব্দুর রহিম বলেন, ওই নারীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। বাদীপক্ষ চিকিৎসার জন্য রাজশাহী রয়েছে। তারা আসলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিজ পরকীয়া প্রেমিকের বিরুদ্ধে যা করলেন গৃহবধূ।

আপডেট সময় : ১০:০৯:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১