বাবুগঞ্জে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ।
- আপডেট সময় : ০৫:০০:১৩ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১ ১০২ বার পড়া হয়েছে

প্রতিনিধি
বাবুগঞ্জ ( বরিশাল) ঃ বরিশালের বাবুগঞ্জে
সংকটে সংগ্রামে বঙ্গবন্ধুর নির্ভীক সহযাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
আজ সকালে বাবুগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলেচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল আহমেদ আজাদ।
আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকবর কবির, বিমানবন্দর প্রেসক্লাব সভাপতি আরিফ উদ্দিন আহম্মেদ মুন্না। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ শামিমা ইয়াসমিন ডলি।
আলোচনা সভা শেষে উপজেলার ৫ জন অসহায় নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে।

























