ডিমলায় শেখ ফজিলাতুন নেছা মুজিব এর জন্মবার্ষিকী উদযাপন।
- আপডেট সময় : ০১:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১ ১০৯ বার পড়া হয়েছে

মোঃগোলাম রাব্বানী ; ডিমলা, নীলফামারী ডিমলা প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯১ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। জন্ম বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল আলোচনা সভা ও বিনামুল্যে সেলাই মেশিন বিতরন কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন, নীলফামারী-১(ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা, ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিধ সেকেন্দার আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন

























