সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

পরীমণির বোঝা উচিত সন্ধ্যার পর মেয়েদের বের হওয়া বিপদ : অঞ্জনা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১ ৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

‘সন্ধ্যার পর মেয়েদের ঘর থেকে বের হওয়া বিপজ্জনক। শুধু পরীমণি নয়, গোটা সমাজের নারীদের এটা মনে রাখা উচিত’ বলে দাবি করেছেন অভিনেত্রী অঞ্জনা সুলতানা। পরীমণির ইস্যুকে কেন্দ্র করে গোটা সমাজের নারীদের উদ্দেশ্যে শিল্পী সমিতির সংবাদ সম্মেলনে এমনটাই বার্তা দিয়েছেন তিনি।

আজ শনিবার চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এফডিসি) জহির রায়হান কালার ল্যাবের অডিটোরিয়ামে শিল্পী সমিতির অন্যান্যদের সঙ্গে অঞ্জনাও উপস্থিত ছিলেন।

তিনি এসময় আরও বলেন, ‘সে ঘরের মধ্যে কি করলো সেটা আমাদের দেখার বিষয় নয়। কিন্তু তার ব্যক্তিগত কোনো অপরাধ বা কর্মকাণ্ড যদি জনসম্মুখে চলে আসে তখনই শিল্পী সমিতির দেখার বিষয়। ’
অঞ্জনা বলেন, ‘পরীমণি বলেছে শিল্পী সমিতি আমার পাশে নেই। কিন্তু এটি পুরোপুরি ভুল। তাকে সেক্রেটারি চিঠি দিতে বলেছিল। দেয়নি। নিজে সংবাদ সম্মেলন করে অনেক ভুল তথ্য দিয়েছে। ’ এদিকে, এদিন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি গৃহকর্মী নির্যাতন ও মাদক আইনের মামলায় গ্রেফতার এক সময়ের চিত্রনায়িকা সিমন হাসান একা এবং হালের আলোচিত চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ স্থগিত ঘোষণা করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পরীমণির বোঝা উচিত সন্ধ্যার পর মেয়েদের বের হওয়া বিপদ : অঞ্জনা।

আপডেট সময় : ০৪:৪৩:৫৩ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১