সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

মেমোরি কার্ড নিয়ে দুই ছেলের ঝগড়া, থামাতে গিয়ে পিতার মৃত্যু।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সিলেটের বিশ্বনাথ উপজেলায় ছেলেদের ঝগড়া থামাতে গিয়ে ফুরকান আলী (৬৫) নামে এক পিতার মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের চন্দ্রগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে।

পরে খবর পেয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। সেই সাথে ঘটনাস্থল থেকে তার এক ছেলেকে আটক করে হয়।

স্থানীয় সূত্র জানায়, ফুরকান আলীর বড় ছেলে নাসির (২৩) এর মেমোরি কার্ড গান শোনতে তার বোনকে দেয়, কিন্তু ভুলবসত সে এটি ফরমেট করে দেয়। এতে রেগে গিয়ে বোনকে অকথ্য ভাষায় গাল-মন্দ করে সে। এ সময় তার ছোট ভাই আজম (১৪) প্রতিবাদ করলে দু’জনের মধ্যে ঝগড়া বাধে। তখন জুমার নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফিরেন ফুরকান। ছেলেদের ধস্তাধস্তি থামাতে গিয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে তাৎক্ষণিক নাসিরকে আটক করে পুলিশ।

তার এক ছেলের দাবি, ঝগড়া থামানোর জন্য উচ্চস্বরে কথা বলতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা গেছেন তিনি।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মো. বখতিয়ার আহমদ জানান, সামান্য মেমোরি কার্ড নিয়েই দু’ভাইয়ের ঝগড়া থামাতে গিয়ে মারা যান মুয়াজ্জিন ফুরকান আলী।

পুলিশ তার এক ছেলেকে আটক করেছে। লাশ উদ্ধার করে নেয়া হয়েছে ওসমানী হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্টই জানা যাবে তার মৃত্যুর কারণ।
এ বিষয়ে ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানা পুলিশের এসআই অলক দাস ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে তার এক ছেলেকে হেফাজতে নিয়েছি আমরা।

পর্যায়ক্রমে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মেমোরি কার্ড নিয়ে দুই ছেলের ঝগড়া, থামাতে গিয়ে পিতার মৃত্যু।

আপডেট সময় : ০৫:১৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১