সংবাদ শিরোনাম ::
বরিশাল বিমানবন্দরে ধারাবাহিক চুরি-অনুপ্রবেশ, নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে প্রশ্ন বাবুগঞ্জের রহমতপুরে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার উজিরপুরে বাস -মোটরবাইক মূখোমূখি সংঘর্ষে বৃদ্ধ নিহত কেদারপুরে হেরিংবোন সড়কে ভাঙন, দ্রুত সংস্কার ও সুগন্ধ্যা নদীর ভাঙন রোধে মানববন্ধন টঙ্গির ময়দানে আবারও বিশ্ব ইজতেমা হবে, আমরা সেই প্রত্যাশা করি: এমপি জামাল বরিশালে দরজা ভেঙে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, মিলল চিরকুট উজিরপুরে গ্রামীণ ব্যাংকে পেট্রোলবোমা হামলা চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চোরকে ধরিয়ে দিতে ওসির পুরস্কার ঘোষণা দর্শনায় হত্যা মামলার আসামিসহ ৯ জন গ্রেপ্তার বরিশাল জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি-সম্পাদককে আজিজুল হকের নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা।

সভাপতি মো. মাঈন উদ্দিন, সম্পাদক আবদুল মান্নান মানিকছড়ি প্রেসক্লাব’র নির্বাচন অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোবারক হোসেন, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মানিকছড়ি প্রেসক্লাবের কার্যকরী পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন-২১ উৎসবমূখর পরিবেশে ৬ আগস্ট শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।

১১টি পদের মধ্যে সভাপতি পদে মো: মাঈন উদ্দিনসহ ৭টি পদে সকলে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। একমাত্র সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থীর ব্যালটের মাধ্যমে ল্যাপটপ প্রতীকে ৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মান্নান। অপর দুই প্রার্থীর মধ্যে নিকটতম প্রতিদ্বন্ধি এইচএম আলমগীর হোসাইন কলম প্রতীকে পেয়েছেন ৪ ভোট এবং মোঃ শহীদুল ইসলাম ক্যামরা প্রতীকে পেয়েছেন ২ ভোট। ১৬জন ভোটারের মধ্যে ১৫জন ভোটাধিকার প্রয়োগ করেন একজন অনুপস্থিত ছিলেন। ৬ আগস্ট বিকাল সোয়া ৩ টায় অনুষ্ঠিত ভোট শেষে প্রধান নির্বাচন কমিশনার এসএম জাহাঙ্গীর আলম এই ফলাফল ঘোষণা করেন। সহকারি কমিশনার মোঃ মনির হোসেন ও মোঃ রবিউল হোসেন দায়িত্ব পালন করেন।

নির্বাচন পর্যবেক্ষণে ছিলেন খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক ও জেলা রেড ক্রিসেন্টের সোসাইটির ভাইস চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দীন মজুমদার। ফলাফল ঘোষণার পর এক সংক্ষিপ্ত আলোচনায় এডভোকেট জসিম উদ্দীন মজুমদার বলেন, গণতান্ত্রিক পদ্ধতিতে সরাসরি ভোটের মাধ্যমে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় নির্বাচন আয়োজন করে একটি দৃষ্টান্ত স্থাপন করলো যা পুরো জেলার জন্য অনুকরনীয় এবং অনুস্মরনীয়।

এসময় মানিকছড়ি প্রেসক্লাবের সভাপতি খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য মো: মাঈন উদ্দিন, আলোকিত পাহাড় পত্রিকার সম্পাদক মো: সাজু, পাহাড়ের আলো পত্রিকার সম্পাদক মো: মোবারক হোসেনসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অন্যান্য যারা বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন, সহ-সভাপতি আব্রে মারমা, সাংগঠনিক সম্পাদক চাইথোয়াই অং মারমা মিন্টু, অর্থ সম্পাদক মোক্তাদীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আকতার হোসেন, দপ্তর পাঠাগার সম্পাদক কাউছার হামিদ আপন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সভাপতি মো. মাঈন উদ্দিন, সম্পাদক আবদুল মান্নান মানিকছড়ি প্রেসক্লাব’র নির্বাচন অনুষ্ঠিত।

আপডেট সময় : ০১:১৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ অগাস্ট ২০২১