সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বরিশালে চালু হচ্ছে আরও দুই করোনা ইউনিট।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১ ৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: সংক্রমণ বেড়ে যাওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট ও সদর হাসপাতালের করোনা ইউনিটে প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। এতে দেখা দিয়েছে শয্যা সঙ্কট। অবস্থা নিরসনে ২০ শয্যা বিশিষ্ট নগরীর ১৯নং ওয়ার্ডের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে করোনা ইউনিট করার সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বরিশালের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১৮০ বেড করোনা রোগীদের জন্য প্রস্তুত করা হচ্ছে।

এছাড়া নগরীর বেসরকারি একটি হাসপাতালকে করোনা ইউনিটে রূপান্তরের পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবার (৩ আগস্ট) দুপুরের বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে করোনা পরিস্থিতি নিয়ে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তা এবং বেসরকারি হাসপাতালের মালিক ও পরিচালকদের নিয়ে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত হয়।

জেলা প্রশাসকের অফিস কক্ষে আয়োজিত সভায় বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস, পরিবার পরিকল্পনা অধিদফতরের বিভাগীয় পরিচালক মো. আবদুস সালাম, বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম, উপ-পরিচালক ডা. জসিম উদ্দিন, পরিবার পরিকল্পনা অধিদফতরের উপপরিচালক পরিবার পরিকল্পনা বরিশাল ডা. মো. তৈয়বুর রহমান, নগরীর বেসরকারি হাসপাতাল সাউথ এপোলো মেডিকেল কলেজের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. জহিরুল হক, আরিফ মেমরিয়াল হাসপাতালের পরিচালক ডা. মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল গৌতম বাড়ৈ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রবিউল ইসলাম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জাগো নিউজকে জানান, বরিশালে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। ফলে দক্ষিণাঞ্চলের অন্যতম চিকিৎসা কেন্দ্র বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালের করোনা ইউনিটে প্রতিদিনই রোগীর চাপ বাড়ছে। রোগীর বেড়ে যাওয়ায় চিকিৎসা হিমশিম খাচ্ছেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা।

তিনি বলেন, সভায় বরিশাল জেলা ও বিভাগের করোনার সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত সবার পরামর্শে ২০ শয্যা বিশিষ্ট নগরীর ১৯নং ওয়ার্ডের কালীবাড়ি রোডের মা ও শিশু কল্যাণ কেন্দ্রকে করোনা ইউনিট হিসেবে চালুর সিদ্ধান্ত হয়েছে। পাশাপাশি বরিশালের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০টি করে ১৮০ বেড করোনা রোগীদের জন্য প্রস্তুতের সিদ্ধান্ত হয়। এছাড়া নগরীর বেসরকারি একটি হাসপাতালকে করোনা ইউনিটে রূপান্তরের পরিকল্পনা নেয়া হয়েছে।

ডা. বাসুদেব কুমার দাস বলেন, কালীবাড়ি রোডের মা ও শিশু কল্যাণ কেন্দ্র করোনা ইউনিটে শুধুমাত্র নারী করোনা পজিটিভ রোগীদের ভর্তি করা হবে। ২০ শয্যার মধ্যে দুই বেড কোভিড আক্রান্ত প্রসূতিদের জন্য আলাদা রাখা হচ্ছে। বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মতবিনিময় সভা থেকে নানা পদক্ষেপ নেয়া হয়েছে। সব কিছুই করা হচ্ছে করনোর দুর্ভোগ কমাতে ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে চালু হচ্ছে আরও দুই করোনা ইউনিট।

আপডেট সময় : ০৬:১৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১