সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা টেনু হাজারী আর নেই।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:০২ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১ ৯৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ার বীর মুক্তিযোদ্ধা ও জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. জামাল-এ-রউফ টেনু হাজারী (৬৫) আর নেই। পহেলা আগস্ট রবিবার দিবাগত রাত ৩টা ৫০ মিনিটের সময় পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না…রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,একমাত্র মেয়ে ও ২ নাতনী সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। ২ আগস্ট সোমবার দুপুর ২টায় বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে চির নিন্দ্রায় শায়িত করা হয়। এসময় বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,সাবেক সহকারী কমান্ডার মীর সাইদুর রহমান শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে ৭১’র রনাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা জামাল-এ-রউফ টেনু হাজারীর মৃত্যুতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,সাবেক সংসদ সদস্য মো. মনিরুল ইসলাম মনি,উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ মৃধা,বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন ও সম্পাদক সুজন মোল্লাসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ###
###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বানারীপাড়ায় বীর মুক্তিযোদ্ধা টেনু হাজারী আর নেই।

আপডেট সময় : ০৩:৫৯:০২ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১