সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

সরকার শ্রমিকদের মানুষই ভাবেন না : জিএম কাদের।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১ ৯০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
সরকারের অদূরদর্শী সিদ্ধান্তে শ্রমিকদের ফের পায়ে হেঁটে ও কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে রাজধানীতে ফিরতে হয়েছে জানিয়ে জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, শ্রমিকদের সঙ্গে অশোভন ও নির্মম আচরণ করা হয়েছে।

সোমবার (২ আগস্ট) এক বিবৃতিতে জাপা চেয়ারম্যান বলেন, গত ২১ জুলাই কোরবানির ঈদের আগে গণপরিবহন চলেছে মাত্র ২দিন। স্বল্প সময়ে গণপরিবহনে গাদাগাদি করে ঈদযাত্রায় চলাচল করেছে লাখো মানুষ।

তিনি বলেন, কঠোর বিধিনিষেধের মধ্যে গেল ৩০ জুলাই হঠাৎ ঘোষণা ১ আগস্ট থেকে তৈরি পোশাক শিল্পপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে।

এমন ঘোষণায় স্বল্প আয়ের শ্রমিকদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। শ্রমিকরা চাকরি বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে রাজধানীর পথে ছুটেছেন উল্লেখ করে তিনি বলেন, বিপর্যয় এড়াতে সরকারিভাবে ৩১ জুলাই ও ১ আগস্ট সীমিত পরিসরে গণপরিবহন চালু করে সরকার। গেল বছর এপ্রিল মাসেও লকডাউনের মধ্যে তৈরি পোশাক কারখানা খুলে এমন নির্মম পরিহাস করা হয়েছে শ্রমিকদের সঙ্গে।

তিনি আরও বলেন, ‘মনে হচ্ছে সরকার শ্রমিকদের মানুষ মনে করেন না। গত বছরের লকডাউন থেকে শিক্ষা নেয়নি সংশ্লিষ্টরা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।’

জাপা চেয়ারম্যান বলেন, ‘মহামারি নিয়ন্ত্রণে প্রয়োজন পরিকল্পিত লকডাউন ও ব্যাপকহারে টিকা কর্মসূচি। কিন্তু দেখা যাচ্ছে সকল ক্ষেত্রে চরম সমন্বয়হীনতা। সে কারণে, কমছে না করোনার ভয়াবহ সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সরকার শ্রমিকদের মানুষই ভাবেন না : জিএম কাদের।

আপডেট সময় : ১০:১৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১