সংবাদ শিরোনাম ::
সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান চুয়াডাঙ্গার আদালত মামলা পরিচালনা করতে যেয়ে ভুয়া আইনজীবীসহ আটক ২ গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলা, সকল আসামিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গা থানা মোড়ে ৩০ অবৈধ স্থাপনা উচ্ছেদ নলছিটিতে খাদ্যবান্ধব কর্মসূচির চালে ওজন কম পাওয়ার অভিযোগ, ডিলার ও কর্মকর্তার পাল্টাপাল্টি বক্তব্য বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প

হেলেনার ফোনালাপ ফাঁস, ‘৫ লাখ দিলে ব্যুরো চিফ বানিয়ে দেব।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১ ৯১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
র‍্যাবের হাতে গ্রেফতার হওয়া জয়যাত্রা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হেলেনা জাহাঙ্গীরের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। সেখানে তাকে তার জয়যাত্রা টিভির নাম ব্যবহার করে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের বিষয়ে কথা বলতে শোনা গেছে।

ওই ফোনালাপের একটি অংশে মালয়েশিয়া প্রবাসী মেহেদী নামে একজনের কাছ থেকে পাঁচ লাখ টাকা নেয়ার বিষয়ে হেলেনা জাহাঙ্গীর তাঁর ব্যক্তিগত সহকারীকে বলেন, ‘মালয়েশিয়ার মেহেদী আছে না? ও বারবার আমাকে ডিস্টার্ব করতেছে। এসএমএসে। বিভিন্ন মানুষকে দিয়ে কল করাচ্ছে। তুমি তাকে বলবা ঠিক আছে, আপনি পাঁচ লাখ টাকা দেন। ম্যাডামকে আমি রাজি করাই। ইউ মেক পলিসি অ্যাপ্লাই। বুঝছ? পলিসি মেক না করলে মেকার হতে পারবে না।’

অন্য প্রান্ত থেকে পিএস বলছিলেন, ‘আজকে কি কল করেছিল ম্যাম?’ হেলেনা বলছিলেন, ‘নানা মানুষকে দিয়ে আমাকে ফোন করাচ্ছে। পুলিশ আছে না একটা?’

অন্য প্রান্তের ব্যক্তি বলেন, ‘পারভেজের কথা কী বলে?’

হেলেনা বলেন, ‘ওর কথা বাদ। তুমি বলো মাসে এক লাখ করে টাকা দেন। পাঁচ থেকে ছয় মাস পর আপনাকে ব্যুরো চিফ বানাইয়া দেব মালয়েশিয়ার। আমাদের তো এখন টাকা দরকার, অন্য কোনো কথা নাই। বলবা কি, আমাকে দিয়েন না। অফিসকে দেন।’

এদিকে হেলেনার বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার তদন্তভার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় (ডিবি) স্থানান্তর করা হয়েছে।

এর আগে র‍্যাব বাদী হয়ে গত শুক্রবার সন্ধ্যায় গুলশান থানায় মামলা করে। এরপর আদালত ওই মামলায় হেলেনার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হেলেনার ফোনালাপ ফাঁস, ‘৫ লাখ দিলে ব্যুরো চিফ বানিয়ে দেব।

আপডেট সময় : ০৮:৫১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১