সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মডার্নার ভ্যাকসিন পাবে শিশু-কিশোরও।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১ ১২৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
জার্মানি ও যুক্তরাষ্ট্রের বায়োএনটেক ও ফাইজারের পর এবার ১২ থেকে ১৭ বছর বয়সী শিশু-কিশোরদের জন্য মডার্নার তৈরি করোনার ভ্যাকসিন অনুমোদন দিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি (ইএমএ)। খবর এনডিটিভির।

অনুমোদন পাওয়ার আগে ৩ হাজার ৭৩২ শিশু কিশোরের ওপর ভ্যাকসিন মডার্নার ‘স্পাইকভ্যাক্স’ এর ট্রায়াল চালানো হয়। ওই শিশু-কিশোরদের সবারই বয়স ১২ থেকে ১৭ বছরের মধ্যে। ভ্যাকসিনটি ১৮ ঊর্ধ্বরাও নিতে পারবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চার সপ্তাহ অন্তর অন্তর এই ভ্যাকসিনের দুই ডোজ নিতে হবে বলে জানিয়েছে ইএমএ। তবে টিকাটির কার্যকারিতা প্রমাণে আরও গবেষণার তাগিদ দিয়েছেন চিকিৎসা বিজ্ঞানীদের।

শুক্রবার (২৩ জুলাই) একটি রিপোর্টে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বলেছে, কোভিডের যেকোনো নতুন ধরনের সংক্রমণ থেকে মডার্নার এই ভ্যাকসিন কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই শিশু কিশোরদের শতভাগ সুরক্ষা দেবে।

এরইমধ্যে ইইউ তাদের ২০ কোটি জনসংখ্যাকে পুরোপুরি ভ্যাকসিনের আওতায় এনেছে। এদিকে বড়দের অনেকের ক্ষেত্রে মডার্নার ভ্যাকসিন গ্রহণ করার পর হৃদযন্ত্রে কিছুটা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে।

তবে অপেক্ষাকৃত কম বয়সীদের ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার পর মাথা ও মাংসপেশিতে ব্যথা, ভ্যাকসিন গ্রহণের স্থান ফুলে যাওয়া, অস্বস্তি ও শারীরিক দুর্বলতা থাকতে পারে বলে জানিয়েছে জার্মান ভ্যাকসিন স্ট্যান্ডিং কমিটি ‘স্টিকো’।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মডার্নার ভ্যাকসিন পাবে শিশু-কিশোরও।

আপডেট সময় : ০৯:১৫:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১