সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ ইভ্যালির।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাণিজ্য ডেস্ক

ই-কমার্সের ইস্যুতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ই-কমার্স মার্কেটপ্লেস ইভ্যালি। গ্রাহক পণ্যের সরবরাহ বুঝে পাওয়ার পরই ই-কমার্স প্রতিষ্ঠানগুলো সেই পণ্যের মূল্য পাবে, এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল।
বৃহস্পতিবার (২৪ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ে ই-কমার্স নিয়ে বহুপক্ষীয় বৈঠক হয়। এতে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের সঙ্গে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ এবং ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের প্রতিনিধিরা অংশ নেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, ক্রেতাদের কাছে পণ্য ডেলিভারির পরই ই-কমার্স প্রতিষ্ঠানগুলো মূল্য পাবে। বাংলাদেশ ব্যাংক এসব লেনদেন নিয়ন্ত্রণ করবে।
এ বিষয়ে ই–ভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সংবাদমাধ্যমের সূত্রে বিষয়টি আমরা জেনেছি। বিষয়টিকে আমরা স্বাগত জানাই। এ ছাড়া শিগগিরই বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে একটি পরিচালন নির্দেশিকা করা হবে, যাতে পণ্য ডেলিভারির আগে পেমেন্ট নেওয়া না হয়। ব্যাংক বা ক্রেডিট কার্ড যাদের আছে, তারা পেমেন্ট নিয়ন্ত্রণ করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে এখন পর্যন্ত ই-কমার্স নীতিমালা নেই। ইভ্যালি নিজেও দীর্ঘদিন এই নীতিমালার কথা বলে আসছে। আজকের এ সিদ্ধান্ত সেই নীতিমালা প্রণয়নের প্রথম ধাপ বলেই আমরা বিশ্বাস করি। এর ফলে গ্রাহক, বিক্রেতা, ই-কমার্সসহ পুরো ইকো সিস্টেমই উপকৃত হবে। আর এ সিদ্ধান্ত শুধু ইভ্যালি নয়, বরং সবার জন্যই প্রযোজ্য হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তকে সাধুবাদ ইভ্যালির।

আপডেট সময় : ০৫:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১