সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় টেন্ডার ছাড়াই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৪টি গাছ বিক্রি প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা

গাজায় হত্যাকাণ্ড মানা যায় না, ইসরায়েলি দূতকে ডেকে শাসাল রাশিয়া।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১ ১৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক আগ্রাসনে গভীর উদ্বেগ জানিয়েছে রাশিয়া। এই ইস্যুতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে ডেকে কড়া ভাষায় শাসিয়েছে মস্কো।

গত বুধবার রাশিয়ায় নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত অ্যালেক্সান্দার বেন বির সঙ্গে বৈঠক করেছেন রুশ উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানোভ। এসময় রুশ নেতা বলেছেন, গাজায় আর কোনো নিরীহ মানুষের প্রাণহানি মেনে নেয়া যায় না।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব মেটাতে সরাসরি আলোচনার আয়োজন করায় রাশিয়ার আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন বোগদানোভ।

এদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের জানিয়েছেন, ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতির দিতে নিবিড়ভাবে নজর রাখছে রাশিয়া। সেখানে সাম্প্রতিক উত্তেজনা কমানোর চেষ্টা করছে মস্কো।

তিনি বলেন, আমরা সহিংসতায় সব পক্ষকে সংযমের আহ্বান জানাই। উভয় পক্ষই যেন নিজ নিজ বক্তব্যের মাধ্যমে ‘আগুনে ঘি ঢালার’ মতো কাণ্ড না ঘটনায় সে বিষয়ে সচেতন থাকারও আহ্বান জানান এ কর্মকর্তা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সেখানে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৭ জনে। এর মধ্যে ৬৪ শিশুও রয়েছে।

গাজায় যুদ্ধবিরতি পালনে আন্তর্জাতিক মহল ক্রমাগত আহ্বান জানালেও তাতে কান দিচ্ছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বুধবার তিনি জানিয়েছেন, চূড়ান্ত লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়া পর্যন্ত বোমাবর্ষণ অব্যাহত রাখবে ইসরায়েলি বাহিনী।

অবশ্য গাজায় ফিলিস্তিনি যোদ্ধাদের বিরুদ্ধে ইসরায়েলের সব পরিকল্পনাই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজ। গত কয়েকদিনে দৈনিকটির একাধিক নিবন্ধে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর সব কৌশল ব্যর্থ হয়েছে এবং ইসরায়েলের জ্যেষ্ঠ কর্তারা যুদ্ধের ইতি টানতে চাচ্ছেন।

গত মঙ্গলবারের এক নিবন্ধে পত্রিকাটির প্রধান সম্পাদক আলুফ বেন লিখেছেন, ইসরায়েলি সামরিক বাহিনীর ব্যর্থতা ও পরাজয়ের বিষয়ে অভ্যন্তরীণ তদন্ত প্রয়োজন।

সূত্র: নিউজউইক, আনাদোলু এজেন্সি, আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাজায় হত্যাকাণ্ড মানা যায় না, ইসরায়েলি দূতকে ডেকে শাসাল রাশিয়া।

আপডেট সময় : ০৬:০০:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মে ২০২১