সংবাদ শিরোনাম ::
বরিশাল-পটুয়াখালীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভারতীয়রা কেন ইসরায়েলকে সমর্থন করছে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১ ১৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক
পূর্ব জেরুজালেমকে কেন্দ্র করে বিশ্বে নিন্দার সম্মুখীন হচ্ছে ইসরায়েল। দেশটির ঘৃণীত কর্মকাণ্ডের পরও নিন্দা জানানো তো দূরের কথা, কিছু দেশ আবার তার পক্ষ নিচ্ছে, পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছে। এর মধ্যে রয়েছে ভারত।

গত সপ্তাহ ধরে ভারতে সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যাশট্যাগের মাধ্যমে ইসরায়েলের প্রতি সমর্থন ও ফিলিস্তিনকে জঙ্গি হিসেবে আখ্যা দেয়া হয়েছে। যেমন #IndiaWithIsrael, #IndiaStandsWithIsrael and #IsrealUnderFire, #PalestineTerrorists.
ভারতের ক্ষমতাশীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)’র সাংসদেরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে দেখা গেছে। শুধু সাংসদরা নন, সেখানকার কিছু সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী অনেকেই এ ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন।

এর কারণ হিসেবে ইসলাম ও মুসলিমবিদ্বেষী মানসিকতা অন্যতম। আগ্রাসী ইসরায়েলের পক্ষ নিয়ে তারা মুসলিমদের প্রতি ঘৃণাই প্রকাশ করেছেন।
অথচ ঐতিহাসিকভাবেই ভারত ফিলিস্তিনকে সমর্থন দিয়ে এসেছে। ১৯৮১ সালের ২৯ নভেম্বর ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ডাকটিকিটও প্রচলন করেছিল।

কিন্তু গত কয়েক দশকে ভারত-ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক মজবুত হয়েছে। এর পেছনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র-মোদির রাজনৈতিক ও সাম্প্রদায়িক নীতি রয়েছে। ২০১৭ সালে ভারতীয় প্রথম প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইসরায়েল ভ্রমণ করেন এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিহাহুর সঙ্গে ‘বন্ধুত্ব’ স্থাপন করেন।
ইসরায়েলি বর্বরতায় এখন পর্যন্ত ২১৩ ফিলিস্তিনি নিহত হয়েছে; যার মধ্যে ৬১ জনই শিশু। আহত হয়েছে সহস্রাধিক। আন্তর্জাতিক শিশুঅধিকার নিয়ে কাজ করা সংগঠন সেভ দ্য চিলন্ড্রেন বলছে, গাজায় প্রতি ঘণ্টায় তিন শিশু হতাহত হচ্ছে। অন্যদিকে এই সংঘাতে ইসরায়েলের ১০ জনের প্রাণহানি ঘটেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতীয়রা কেন ইসরায়েলকে সমর্থন করছে।

আপডেট সময় : ০৬:০৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১