সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

সিলেটের চা বাগানে পর্যটকদের জনস্রোত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১ ১৭৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আবুল কাশেম রুমন,সিলেট: করোনা ভাইরাসের কারণে বিনোদনকেন্দ্র বন্ধ থাকায় ঈদের এই সময় দর্শনার্থীরা ভিড় জমিয়েছেন সিলেটের শহরতলীর লাক্কাতুরা চা-বাগানে। এছাড়া নগরী ও শহরতলীর দৃষ্টি নন্দন উন্মুক্ত ও নিরিবিলি জায়গাগুলোতে মানুষেরা ভিড় করছেন।
সরকারের বিধি নিষেধের মধ্যেও শুক্রবার (১৪ মে),শনিবার (১৫ মে) বিকেলে লাক্কাতুরা চা বাগান, কাজিরবাজার ব্রিজ, ক্বিনব্রিজ, আলুরতল উদ্যান এলাকায় গিয়ে দেখা গেছে বিনোদনপ্রেমিদের ভিড়।
পরিবার নিয়ে ঈদ উদযাপন করতে একটু যান্ত্রিক কাঠামো থেকে বের হয়ে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বিভিন্ন স্থান থেকে সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়িতে করে মানুষ এসব স্পষ্টে আসছেন। আগতদের অর্ধেকই তরুণ-তরুণী। বাকিরা এসেছেন স্ত্রী-সন্তান নিয়ে।
এদিকে নগরীর অন্যতম বিনোদনকেন্দ্র ওসমানী শিশু উদ্যান, জাকারিয়া সিটি, ড্রিমল্যান্ড পার্ক বন্ধ থাকায় অনেকেই এসব কেন্দ্রগুলোর সামনে এসে ঘুরে যাচ্ছেন।
কেউবা আবার কেন্দ্রগুলোর সামনে সেলফি তুলেই মনের বাসনা পূরণ করছেন। বিনোদনকেন্দ্রগুলোর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে তারা বিনোদনকেন্দ্র খোলার জন্য অনুমতি চেয়েছিলেন কিন্তু করোনার সংক্রমণ রোধে পাননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিলেটের চা বাগানে পর্যটকদের জনস্রোত।

আপডেট সময় : ০৫:১৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১