সংবাদ শিরোনাম ::
বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক কাঁঠালিয়ায় ৮ পিস ইয়াবাসহ কলেজ ছাত্রদল সাধারণ সম্পাদক আটক ও স্থায়ী বহিষ্কার ​নলছিটির সাবেক পিআইও বিজন কৃষ্ণ খরাতীর ৫ মাসের কারাদণ্ড ১২ লাখ টাকা অর্থদণ্ড কাঁঠালিয়ায় ৬৩ কেজি পলিথিন জব্দ, ১০ হাজার টাকা জরিমানা ঘোড়াঘাটের সীমানার ৫০০ মিটার ভিতরে পলাশবাড়ী সীমানা পলক স্থাপনের চেষ্টা এলাকায় ক্ষোভ উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ঝালকাঠির কাঠালিয়ায় পরিবেশ ও শব্দ দূষণবিরোধী মোবাইল কোর্ট: ১২ হাজার টাকা জরিমানা দর্শনা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় এক যুবক আটক বোর্ড চ্যালেঞ্জে পাস চার ছাত্রী: তেঁতুলিয়ার বোয়ালমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের প্রশংসনীয় উদ্যোগ

সংসার ভালো না লাগায় ঘর ছাড়লেন স্বামী, ফেরাল পুলিশ//

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১ ২৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সংসার ভালো না লাগায় ঘর ছেড়ে পালিয়েছিলেন স্বামী। এতে সংসার নিয়ে বিপাকে পড়েন স্ত্রী। শেষমেশ পুলিশের সহায়তায় স্বামীকে পেলেন অসহায় স্ত্রী।

ঘটনাটি ঘটেছে রাজধানীর মিরপুর। শনিবার (১৫ মে) পুলিশ সদর দফতরের এআইজি (মি‌ডিয়া অ্যান্ড পাব‌লিক রি‌লেশন্স) মো. সো‌হেল রানা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মো. সো‌হেল রানা বলেন, ওই ব্যক্তি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। চাকরি করেছেন নামি একটি ব্যাংকেও। কিন্তু ভালো না লাগায় একে একে সব চাকরি ছেড়ে দেন। এক পর্যায়ে সংসার করতে ভালো লাগছিল না তার। তাই সেখান থেকেও পালিয়ে যান তিনি।

তিনি আরও জানান, সম্প্রতি ওই ব্যক্তি স্ত্রীর কাছ থেকে কিছু টাকা নিয়ে কেনাকাটার কথা বলে বের হন বাসা থেকে। সঙ্গে ছিল তার জমানো আরও কিছু টাকা। এরপর পালিয়ে আশুলিয়া গিয়ে অবস্থান করেন তিনি। বাসায় না ফেরায় চরম দুশ্চিন্তায় পড়েন তার স্ত্রী। অপহরণ করা হয়েছে এমন সন্দেহ করে থানায় সাধারণ ডায়েরি করেন তিনি। শেষ পর্যন্ত তার অবস্থান শনাক্ত করে উদ্ধার করে পুলিশ।

জানা গেছে, আশু‌লিয়ায় একটি বাসা ভাড়া করে বাজারে মাছের ব্যবসা শুরু করেন ওই ব্যক্তি। একটি রিকশাও কিনেছেন তিনি। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি বলেন, এ কাজ করা তার ঠিক হয়নি। এমন কাজ আর ভবিষ্যতে করবেন না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সংসার ভালো না লাগায় ঘর ছাড়লেন স্বামী, ফেরাল পুলিশ//

আপডেট সময় : ০৩:৪১:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ মে ২০২১