সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

প্রবল বজ্রপাতে ২৬ জনের প্রাণহানি হয়েছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯ ৩২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক,, পাকিস্তানের সিন্ধুপ্রদেশের মরুঅঞ্চলে প্রবল বজ্রপাতে ২৬ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরও বেশ কিছু মানুষ। শুক্রবার (১৫ নভেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম থেকে এ তথ্য জানা যায়। খবরে বলা হয়, বুধবার (১৩ নভেম্বর) রাত থেকে শুরু করে বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সারা দিনই প্রদেশের থারপারকার জেলার মিঠি, চাচি, রাম সিং ষড় গ্রাম, ইসলামকোট, নাগারপারকার এলাকায় ভারী বৃষ্টিপাত হয়। এসময় বিভিন্ন এলাকায় বজ্রপাতে ২৬ জনের মৃত্যু হয়।

শুধু মানুষ নয়, বজ্রপাতে মারা গেছে বেশ কিছু গবাদি পশু ও অন্যান্য প্রাণী।
উদ্ধারকর্মীরা জানায়, বর্তমানে মিঠির জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার রাত থেকে অন্তত ১৬ জনেরও বেশি আহত মানুষকে চিকিৎসাকেন্দ্রগুলোতে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্তত ১০টি মরদেহ উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

এদিকে বজ্রপাতে বিপুল সংখ্যক হতাহতের ঘটনায় বৃহস্পতিবার জরুরি অবস্থা ঘোষণা করেছে থারপারকার জেলা প্রশাসন। পরিস্থিতি সামাল দিতে সরকারি সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। পাকিস্তান আবহাওয়া বিভাগের জানিয়েছে, সিন্ধুসহ দেশের নিম্নাঞ্চলের ওপর দিয়ে বর্তমানে পশ্চিমা বায়ুপ্রবাহ বয়ে যাচ্ছে। এর ফলেই এরকম ভারী বৃষ্টিপাতের ঘটনা ঘটছে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রবল বজ্রপাতে ২৬ জনের প্রাণহানি হয়েছে

আপডেট সময় : ০৫:৪৩:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০১৯