সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

মা।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১ ২৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সোহেল সানি

মাগো তোমার দিবসে লিখিবো কী-
কবিতাখানি,
ভাবিয়া ব্যকুল কবিপ্রাণ-
তাহার ভাষা নাহি জানি।

যে- শুরুর ভাষা দিয়াছো,
মোর কন্ঠে তুলিয়া,
সেই ‘মা’ ডাকে ডাকিয়া তোমায়-
অভিবাদনে স্মরিয়া।

মাগো তোমার গর্ভে অন্ধকার ঠেলিয়া,
পৃথিবীর আলো দেখিয়াছি,
মোর চক্ষুযুগল খুলিয়া।

মাগো মুখে তুলিয়া দিয়াছো-
অ-আ-ই আর আলিফ-লাম-মিম,
মানুষ করিবার তরে খাটিয়াছো-
কত রাত্রি নিশিদিন।

মাগো তোমার ঋণ হইবে না
কখনো মলিন,
তুমি স্বর্গ তোমার চরণে
মোর সকল সুদিন।

মাগো দিবসের মাহেন্দ্রক্ষণে-
তোমায় করি বন্দনা,
আলোআঁধারে মিটিমিটি জ্বলি-
আঁখিতে আঁকি স্বপ্নের আলপনা।

মাগো তুমি শেষের ভেতরেও অশেষ,
তোমার দুগ্ধপান করিয়া-
উঠিয়াছি বাড়িয়া,
মোর শরীরীখানা বেশ।

এ দিবসে আকুতি সকল মায়ের প্রাণ,
পৃথিবীর সকল মায়ের-
সন্তানের তরে যত মান-অভিমান।

মাগো এ দিবসে কামনা মোর-
নিষ্পাপ শিশুর মতো,
তোমার বুকে থাকিতে পারি যেনো,
করিয়া মাথা নত।

মাগো এ দিবসে করি প্রার্থনা,
স্রষ্টা তোমার সহায় হোন-
দূর করে সকল যাতনা।

তুমি যখন ডাকো মোর নাম ধরিয়া,
মুখে সুমধুর সুর তুলিয়া-
সে ডাক মোর গাঁথিয়া রহে-
অন্তর জুড়িয়া ।

মা দিবসের শুভে ফুলে ফুলে রাঙাই
আজিকার দিন,
মা-লক্ষ্মী অন্ধকারের আলো-
পৃথিবীর সকল মা’ই যে,
চির অমলিন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মা।

আপডেট সময় : ০৮:০২:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১

সোহেল সানি

মাগো তোমার দিবসে লিখিবো কী-
কবিতাখানি,
ভাবিয়া ব্যকুল কবিপ্রাণ-
তাহার ভাষা নাহি জানি।

যে- শুরুর ভাষা দিয়াছো,
মোর কন্ঠে তুলিয়া,
সেই ‘মা’ ডাকে ডাকিয়া তোমায়-
অভিবাদনে স্মরিয়া।

মাগো তোমার গর্ভে অন্ধকার ঠেলিয়া,
পৃথিবীর আলো দেখিয়াছি,
মোর চক্ষুযুগল খুলিয়া।

মাগো মুখে তুলিয়া দিয়াছো-
অ-আ-ই আর আলিফ-লাম-মিম,
মানুষ করিবার তরে খাটিয়াছো-
কত রাত্রি নিশিদিন।

মাগো তোমার ঋণ হইবে না
কখনো মলিন,
তুমি স্বর্গ তোমার চরণে
মোর সকল সুদিন।

মাগো দিবসের মাহেন্দ্রক্ষণে-
তোমায় করি বন্দনা,
আলোআঁধারে মিটিমিটি জ্বলি-
আঁখিতে আঁকি স্বপ্নের আলপনা।

মাগো তুমি শেষের ভেতরেও অশেষ,
তোমার দুগ্ধপান করিয়া-
উঠিয়াছি বাড়িয়া,
মোর শরীরীখানা বেশ।

এ দিবসে আকুতি সকল মায়ের প্রাণ,
পৃথিবীর সকল মায়ের-
সন্তানের তরে যত মান-অভিমান।

মাগো এ দিবসে কামনা মোর-
নিষ্পাপ শিশুর মতো,
তোমার বুকে থাকিতে পারি যেনো,
করিয়া মাথা নত।

মাগো এ দিবসে করি প্রার্থনা,
স্রষ্টা তোমার সহায় হোন-
দূর করে সকল যাতনা।

তুমি যখন ডাকো মোর নাম ধরিয়া,
মুখে সুমধুর সুর তুলিয়া-
সে ডাক মোর গাঁথিয়া রহে-
অন্তর জুড়িয়া ।

মা দিবসের শুভে ফুলে ফুলে রাঙাই
আজিকার দিন,
মা-লক্ষ্মী অন্ধকারের আলো-
পৃথিবীর সকল মা’ই যে,
চির অমলিন।