সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিছন্নতা অভিযান ও কমিউনিটি সভা অনুষ্ঠিত মাথায় পিস্তল ঠেকিয়েও দমানো যায়নি, এবার সাংবাদিক আসলামকে মাদক মামলায় ফাঁসানোর ছক! বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫

সম্ভাব্য পবিত্র ঈদুল ফিতর ১৩ মে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১ ১৮৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্ম ডেক্স
চাঁদ দেখার ওপর নির্ভরশীল পবিত্র ঈদুল ফিতর। আগামী ১২ মে বুধবার জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে। তবে টাইমঅ্যান্ডডেট ডটকম (timeanddate.com/)-এ বাংলাদেশে ১৩ মে পবিত্র ঈদুল ফিতরের তারিখ দেখানো হয়েছে।

জাতীয় চাঁদ দেখা কমিটি আগামী ১২ মে বুধবার শাওয়াল মাসের চাঁদ ও পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৈঠকে বসবে। বুধবার বাংলাদেশের আকাশে চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার ১৩ মে পালিত হবে পবিত্র ঈদুল ফিতর।

যদি ১২ মে বুধবার শাওয়াল মাসের চাঁদ দেখা না যায় তবে রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে পবিত্র ঈদুল ফিতর পালিত হবে ১৪ মে শুক্রবার।

আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও ইরানের ঘোষণা

তবে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া এবং ইরানও পবিত্র রমজানের রোজা ও ইদুল ফিতরের সম্ভাব্য তারিখ আগেই ঘোষণা করেছে। আমিরাতউইমেন ডটকম-এর খবরে বিশিষ্ট আরব জ্যোতির্বিদদের মতে ২০২১ সালের ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে (চাঁদ দেখা সাপেক্ষে) রমজানের রোজা শুরু হবে বলে তারা জানিয়েছিল। সে হিসেবেই শুরু হয়েছে ১৪৪২ হিজরির রমজানের রোজা।

আবার সে সময় তারা ২০২১ সালের ১৩ মে বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বলে আশা প্রকাশ করেছে। এ ছাড়াও টাইমঅ্যান্ডডেট ডটকমের তথ্য থেকেও জানা যায়, যে সংযুক্ত আরব আমিরাতে ১৩ মে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবে।

ইন্দোনেশিয়া থেকে প্রকাশিত সিএনবিসি ইন্দোনেশিয়া ডটকমের তথ্য মতে, জ্যোতির্বিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে মোহাম্মদিয়া অর্গানাইজেশনের কেন্দ্রীয় কার্যালয় ১৪৪২ হিজরির রমজান মাসের শুরুর দিন এবং ঈদুল ফিতরের তারিখও আগে ঘোষণা করেছে।

তাদের ঘোষণা অনুযায়ী ১৪৪২ হিজরি সালের পবিত্র রমজান মাস ২০২১ সালের ১৩ এপ্রিল, মঙ্গলবার শুরু হবে বলা হয়েছিল। বাস্তবেও তাই হয়েছে।

এই গণনা অনুসারে, ১৪৪২ হিজরির শাওয়াল মাস ১৩ মে বৃহস্পতিবার শুরু হবে বলে জানিয়েছিল। অর্থাৎ এই দিনে ঈদুল ফিতর পালিত হবে।

এছাড়াও তাদের গণনা হিসাবে জিলহজ মাসের সূচনা হবে ২০২১ সালের ১১ জুলাই রোববার। আরাফার দিন হবে ( ৯ জিলহজ ১৪৪২ হি:) ১৯ জুলাই, সোমবার এবং কুরবানি ঈদ পালিত হবে (১০ জিলহজ) ২০শে জুলাই, মঙ্গলবার।

তবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অফিশিয়াল ক্যালেন্ডার অনুসারে, পবিত্র রমজান মাস শুরু হবে ২০২১ সালের ১৪ এপ্রিল বুধবার। ১৩ মে বৃহস্পতিবার শুরু হবে শাওয়াল মাস। আর এদিনই পবিত্র ঈদুল ফিতর পালিত হবে বলে উল্লেখ করেছে।

সুতরাং বাংলাদেশের আকাশে ১২ মে মোতাবেক ২৯ রমজান পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে ১৩ মে বাংলাদেশেও পালিত হবে ঈদুল ফিতর। এমনই তথ্য দিয়েছে টাইমঅ্যান্ডডেট ডটকম।

এ সাইটটিতে ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত ৭ বছরের ঈদুল ফিতরের তারিখ নির্ধারণ করেছে। পবিত্র ঈদুল ফিতর কবে হবে এটা নিশ্চিত করতে ১২ মে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, আরবি মাস, রমজানের রোজা, ঈদুল ফিতর, আরাফার দিন, কুরবানি, আশুরা, রবিউল আউয়াল- এ সবই চাঁদ দেখার ওপর নির্ভরশীল। সে অনুযায়ী এ ইসলামি আচার-অনুষ্ঠানগুলো পালন করার নির্দেশ দেয় ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সম্ভাব্য পবিত্র ঈদুল ফিতর ১৩ মে।

আপডেট সময় : ১০:০৫:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৮ মে ২০২১