সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুফাঁদ! ৮টি স্থান দুর্ঘটনাপ্রবণ, বাড়ছে প্রাণহানি; গতিসীমা নিয়ন্ত্রণে সড়ক বিভাগ,ইউএনও ওসির কাছে দ্রুত কার্যকর উদ্যোগের দাবী ঘোড়াঘাটে শিশুর পায়ুপথে বাতাস রক্তারক্ত জখম দোকান মালিক গ্রেফতার ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিরামপুরে নানা কর্মসূচিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন দর্শনায় ক্যাডেট একাডেমিতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বিএসএফের গুলিতে জীবননগরে বাংলাদেশি আহত স্বর্ণ ব্যবসায়ী আটক ঘোড়াঘাটে মাদকবিরোধী উন্মুক্ত সভা, ৩০ সদস্যের কমিটি গঠন চাঁদপুরে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ গ্রেপ্তার ৭৪, আটক ১৯ কিশোর ঝালকাঠিতে মাদকবিরোধী মাসুক স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইকবাল সোবহান চৌধুরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন

আবর্জনার গাড়িতে নেওয়া হচ্ছে করোনার মৃতদেহ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক ডেস্ক

শহরের আবর্জনা ফেলার গাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে করোনায় মৃতের দেহ। ভারতের ছত্তিশগড়ের রাজনন্দগাঁওয়ে হাসপাতাল থেকে এভাবেই সৎকার করতে নিয়ে যাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, পিপিই কিট পরা চার পরিচ্ছন্নকর্মী একজনের দেহ শ্মশানে নিয়ে যাওয়ার জন্য আবর্জনা ফেলার গাড়িতে এনে তুলে রাখলেন। পরে মরদেহগুলো সৎকারের জন্য নিয়ে যাচ্ছে শ্মশানে।
হাসপাতালের প্রধান মেডিকেল অফিসার জানান, ‘গাড়ির ব্যবস্থা করা নগর পঞ্চায়েতের কাজ। এগুলোর দায় হাসপাতাল কর্তৃপক্ষের নয়।’

করোনার প্রথম পর্বে যা ছিল, দ্বিতীয় পর্বে তার থেকে খারাপ পরিস্থিতির তৈরি হয়েছে ভারতের ছত্তিশগড়ে। দৈনিক সংক্রমণ সেখানে ১০ হাজারে ছুঁয়েছিল গত সপ্তাহেই। এ সপ্তাহে তা ১৫ হাজার ছাড়িয়েছে। দৈনিক মৃত্যু বুধবার (১৪ এপ্রিল) ১৫০ এরও বেশি। রোগী বাড়ায় হাসপাতালগুলো রোগীদের রাখার ব্যবস্থা করা যাচ্ছে না।
কিছুদিন আগেও আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল ছত্তিশগড়ের রায়পুরের সরকারি হাসপাতালের। সেখানে দেখা যায়, হাসপাতালের মর্গে দেহ রাখার আর জায়গা নেই। মর্গের বাইরে মাটিতে রোদের মধ্যে সারি দিয়ে রাখা ছিল মরদেহ।
সূত্র: আনন্দবাজার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আবর্জনার গাড়িতে নেওয়া হচ্ছে করোনার মৃতদেহ।

আপডেট সময় : ০১:০৫:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১