সংবাদ শিরোনাম ::
ভান্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলে মোবাইল কোর্ট, ৭ মামলায় ৩২ হাজার টাকা জরিমানা ঢাকা রেঞ্জের নবগত ডিআইজি কে নিয়ে অপপ্রচারের মেতে উঠেছে কুচক্রী মহল নারীসহ ফ্ল্যাটে ওসি আটক, ‘ষষ্ঠ স্ত্রী’র বিস্ফোরক অভিযোগ বাবুগঞ্জে গাঁজা সেবনের প্রতিবাদ করায় দুই যুবককে মারধর, মাথা ফাটানোর অভিযোগ ঝালকাঠির কাঠালিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: গোডাউনসহ পুড়ে ছাই ৮ দোকান উজিরপুরে বসতঘরে ঢুকে বৃদ্ধকে মারধর ও জিম্মি করে লুটপাট, থানায় অভিযোগ বাবুগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেপ্তার দর্শনা সীমান্তের ওপারে যাওয়ার পথে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জের দায়িত্ব পেলেন ইন্সপেক্টর রফিকুল ইসলাম ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা

হাইকোর্টে সস্ত্রীক আগাম জামিন পেলেন পিরোজপুরের পৌর মেয়র মালেক। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১ ১২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি:
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা দুর্নীতির
মামলায় পিরোজপুর পৌর মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানকে ৫ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। হাবিবুর রহমান মালেককে দুই মামলায় এবং তার স্ত্রী নীলা রহমানকে এক মামলায় জামিন দেওয়া হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ রবিবার হাবিবুর রহমান দম্পত্তির জামিন মঞ্জুর করে আদেশ দেন। জামিন আবেদনকারীপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শেখ আওসাফুর রহমান বুলু। দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ কে এম ফজলুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য একেএম এ আউয়ালের ভাই পিরোজপুর পৌরসভার বর্তমান মেয়র হাবিবুর রহমান মালেক ও তার স্ত্রী নীলা রহমানকে আসামি করে গত ১৮ মার্চ বরিশালে দুদক সমন্বিত জেলা কার্যালয়ে মামলা করা হয়। এছাড়া একই দিন জালিয়াতির মাধ্যমে পৌরসভায় জনবল নিয়োগ দেওয়ার অভিযোগে মেয়র হাবিবুর রহমান মালেক, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তরফদার সোহেল রহমান, পৌরসভার কাউন্সিলর আবদুস সালাম বাতেন, নির্বাহী প্রকৌশলী আবু হানিফ, পৌরসভার সচিব মাসুদ আলম এবং নিয়োগ পাওয়া ব্যক্তিসহ মোট ২২ জনকে আসামি করে বিরুদ্ধে পৃথক একটি মামলা করা হয়। দুই মামলায় মেয়র হাবিবুর রহমান মালেক এবং এক মামলায় তার স্ত্রী হাইকোর্টে জামিনের আবেদন করেন। প্রসঙ্গত উল্লেখ্য পিরোজপুর পৌরসভার মেয়র হাবিবুর রহমান মালেকের বড় ভাই পিরোজপুর-১( পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠি) আসনের সাবেক সংসদ সদস্য একেএমএ আউয়ালও সস্ত্রীক দুর্নীতি মামলার আসামী। এ দম্পতিও জামিনে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হাইকোর্টে সস্ত্রীক আগাম জামিন পেলেন পিরোজপুরের পৌর মেয়র মালেক। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০২:২৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১