সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

ভালোবাসা দিবসে স্ত্রীকে কিডনি দিয়ে প্রাণ বাঁচালেন স্বামী। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১ ১৫৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:: ভালোবাসার জন্যে মানুষ কি না করে? এবার স্ত্রীকে বাঁচাতে নিজের কিডনি দিয়ে দিলেন স্বামী। ভ্যালেন্টাইনস ডে-কে সাক্ষী রেখে হলো অঙ্গদান। এভাবেই এই বিশেষ দিন এবং ২৩তম বিবাহবার্ষিকী উদযাপন করলেন তারা।
অটোইমিউনো কিডনি ডিজিজে ভুগছিলেন ভারতের আহমেদাবাদের রিতাবেন। গত ৩ বছর ধরে তিনি এই রোগের শিকার। রোগ প্রতিরোধ ক্ষমতা নেই শরীরে। ফলে কোনও কঠিন রোগের মোকাবিলা করা সম্ভব হয় না। এই রোগের ফলে শরীরের কোনও কোনও গুরুত্বপূর্ণ অঙ্গ খুবই ক্ষতিগ্রস্ত হয়। কখনও কখনও মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। রিতাবেনের ক্ষেত্রে কিডনিতে বাসা বেঁধেছে এই রোগ। বরিশাল টাইমস।
ফলে অস্ত্রোপচার ছাড়া কোনও উপায় ছিল না চিকিৎসকদের কাছে। চিকিৎসকরা জানান যে, এই ভ্যালেন্টাইনস ডে-র দিন তারা অস্ত্রোপচার করবেন। চিকিৎসকদের কথায় স্ত্রীকে নিজের একটা কিডনি দানের জন্য রাজি হয়ে যান রিতাবেনের স্বামী বিনোদ।

তিনি বলেন, গত ৩ বছর ধরে স্ত্রীকে কষ্ট পেতে দেখছি৷ স্ত্রীর বয়স ৪৪ বছর। ও দীর্ঘায়ু হোক, আমি তাই চাই। সে জন্য নিজের একটা কিডনি দান করার সিদ্ধান্ত নিলাম। এর মাধ্যমে সমাজেও এক বার্তা দিতে চাই। সবাই যেন নিজের সঙ্গীকে সম্মান করেন এবং প্রয়োজনে একে অপরের পাশে দাঁড়ান।

স্বামীর প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্ত্রীও। তিনি বলেন যে এমন স্বামী থাকার ফলে তিনি মনে জোর পাচ্ছেন এবং নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন।

তিনি বলেন, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হতো। আমার স্বামী জানান যে তিনি আমায় কিডনি দান করবেন। তাহলে আমরা দু’জনেই বাঁচব এবং একসঙ্গে সুখে সংসার করতে পারব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভালোবাসা দিবসে স্ত্রীকে কিডনি দিয়ে প্রাণ বাঁচালেন স্বামী। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৫৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১