সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

শীতকে বিদায় বসন্ত এসে গেছে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১ ১৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
এসে গেছে শীতের বিদায় লগ্ন। গাছে গাছে পলাশ ও আমের মুকুলের আগমনে প্রকৃতিতে আগমন ঘটেছে বসন্তের। সকালে শিশির বিন্দুতে ভিজে লাল টকটকে হয়ে উঠেছে ডালিয়া। রাতভর শিশির স্নানে রঙ ধরছে চন্দ্রমল্লিকাতেও।

হিমেল হাওয়ায় সতেজ হয়ে উঠছে গাদা ফুলের গাছগুলো। গাছগুলোতে নেচে বেড়াচ্ছে রঙ-বেরঙের প্রজাপতি। ফুল বাগানে ছড়িয়ে পড়েছে রঙিন ফুলের সৌরভ। এমনই ফুলের পরশে মোহনীয় হয়ে উঠছে মোংলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, দর্শনীয় স্থান, সড়ক, সড়ক দ্বীপ ও নার্সারি।

উঁচু ভবন থেকে দেখলে মনে হয় যেন এক টুকরো মাটিতে ফুলের গালিচা বিছানো। গাছের পাতার ভাঁজে ভাঁজে হেসে উঠছে সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্য।

মোংলা মাদ্রাসা রোডসহ উপজেলার বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে নানা রঙের ফুল। উপজেলার বিভিন্ন এলাকায় ফুল ও ফুলের চারা বিক্রি করা হয়।

এছাড়া মোংলার প্রধান প্রধান সড়কের মাঝে রয়েছে ফুল গাছ। পৌরসভার কর্মীরা নিয়মিত দেখাশুনা করছেন এ গাছগুলোর। তাছাড়া ইউনিয়ন পরিষদ ভবনগুলোর সামনে, প্রতিটি নার্সারিতে হরেক রকম ফুল ফুটেছে।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গড়ে তোলা হয়েছে ফুলের বাগান। দেশি ফুলের পাশাপাশি এখানে রয়েছে বিদেশি ফুলেরও বাহার।

রয়েছে শতাধিক প্রজাতির গাঁদা ফুল। বিদেশি গাঁদার মধ্যে রয়েছে- মেরি গোল্ড, ইনকা, জাম্বু, চাইনিজ, ফায়ার বন, ভারত থেকে আনা পানচাটিয়াসহ প্রায় শতাধিক গাঁদা ফুল। এছাড়া রয়েছে- কালগোলাপ, সবুজ গোলাপ, লাল গোলাপ, ভিনকা, স্নোবল, জারবেরা, ডালিয়া ও চন্দ্রমল্লিকাসহ নানা রকমের ফুল।

দেশি ফুলসহ আরও রয়েছে- জবা, টগর, হাসনাহেনা, গন্ধরাজ, কামিনী, বেলী, জুঁই, চামেলী, রঙ্গন, একঝাড়া, বারবিনা, স্টার, ফলিয়ক্স, নয়নতারা, কালেনগোলা, সানবিয়া, ন্যাশটোসিয়াম, পিটুলিয়া, ইসকাস্লোবালসহ হাজারো প্রজাতির ফুল।

মোংলা শহরে ফুল বিক্রেতা লাল মিয়া বলেন, সারাদিন লোক আসে ফুল দেখতে। তবে লোকচক্ষুর আড়ালে অনেকে ফুল নিয়ে যায়। সারাদিন পাহারা দিতে হয়।

তিনি আরও বলেন, পুঁজি খাটিয়ে ব্যবসা করেও যদি জমি ছেড়ে দিতে হয় তা হলে বেঁচে থাকার কোনো পথ আর থাকে না। দেশের বিভিন্ন জায়গা থেকে চারা সংগ্রহ করতে হয়। এতে অনেক খরচ হয়।

তিনি নার্সারি করার জন্য সরকারের কাছে খাস জমি বরাদ্দের দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শীতকে বিদায় বসন্ত এসে গেছে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৮:২৩:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১