সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন নিশ্চিত করা হবে, স্থানীয় নির্বাচনে থাকবে বিএনপির একক প্রার্থী” — অ্যাড. মো. শাহাদাৎ হোসেন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ বাবুগঞ্জের দুই মাদক কারবারি গ্রেপ্তার শাপলা চত্বরে হত্যাকান্ডের ঘটনায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ভিমরুলী ভাসমান পেয়ারা বাজারে সাউন্ড সিস্টেম ও ডিজে ব্যবহার বন্ধে প্রশাসনের কড়া নজরদারি সড়ক দুর্ঘটনা রোধে চুয়াডাঙ্গায় গণপরিবহন ষ্টাফদের ডোপ টেস্ট পটুয়াখালীতে ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, খুলনা বিভাগে নতুন আক্রান্ত ৮৫ বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত,হত্যা মামলায় দুই ভাইসহ গ্রেপ্তার ৪ বানারীপাড়ায় সন্ধ্যা নদীর ভাঙনকবলিত এলাকা পরিদর্শনে এমপি সান্টু: ক্ষতিগ্রস্থদের মাঝে চাল বিতরণ

এএসপি দের থানার ওসি দিতে দুদকের সুপারিশ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩০:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১ ১২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

সহকারী পুলিশ সুপার বা অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। উপজেলা পর্যায়ের অধিকাংশ দপ্তরেই বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। এর প্রেক্ষাপটে এই সুপারিশ করেছে দুদক।

দুদকের সুপারিশে মন্তব্য করা হয়, থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পালন করেন পুলিশের পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা। ফলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পায় না।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২০১৯ সালের বার্ষিক প্রতিবেদনে এই সুপারিশ করা হয়। দুদকের পক্ষ থেকে প্রতিবেদনটি গতকাল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের হাতে তুলে দেওয়া হয়। প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আজ সোমবার সাংবাদিকদের সঙ্গে ভার্চ্যুয়ালি মতবিনিময় করেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি বলেন, গত পাঁচ বছরে সাজার হার ৩৭ শতাংশ থেকে বেড়ে ৭৭ শতাংশে পৌঁছেছে। কিন্তু সাজার এই হারে দুদক সন্তুষ্ট নয়। দুদক প্রত্যাশা করে, সাজার হার শতভাগ হবে।

বার্ষিক প্রতিবেদনে সুনির্দিষ্টভাবে ১৪টি খাত বা বিষয় ছাড়াও আরও ৯টি ইস্যু বা খাতভিত্তিক সুপারিশ করেছে দুদক। পাশাপাশি সরকারি দপ্তর ও সেবা সংস্থাগুলোর দুর্নীতির উৎস চিহ্নিত করে সেগুলো প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য সুনির্দিষ্ট সুপারিশও করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে স্থায়ী সিভিল সার্ভিস সংস্কার কমিশন গঠন, আয়কর, কাস্টমস, ভ্যাটসংক্রান্ত, স্বাস্থ্য খাত, সড়কে যানবাহন ব্যবস্থাপনা, ওষুধশিল্প, নদী দখল, নিষিদ্ধ পলিথিনের আগ্রাসন, দুর্নীতিমুক্ত ভূমি রেজিস্ট্রেশন, ইটভাটা স্থাপনসংক্রান্ত, দীর্ঘমেয়াদি নৈতিকতার বিকাশে বিএনসিসি স্কাউটিং ও গার্লস গাইডের কার্যক্রম, সরকারি পরিষেবা মধ্যস্বত্বভোগী, ওয়াসা, ন্যায়পাল নিয়োগ, পরীক্ষার মাধ্যমে ৯ম গ্রেড থেকে তদূর্ধ্ব পর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতির সুপারিশ।

দুদক চেয়ারম্যান বলেন, প্রতিবেদনে ২০১৬ সাল থেকে দুর্নীতি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দুদক বিভিন্ন সুপারিশ করেছে। কিন্তু এসব সুপারিশ বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগগুলো তেমন কার্যক্রম পরিচালনা করেনি। যদিও কমিশন মনে করে, তাদের সুপারিশ স্বতঃসিদ্ধ কোনো বিষয় নয়, তবে এ–জাতীয় সুপারিশ বাস্তবায়ন করা হলে অনিয়ম-দুর্নীতির পথ কিছুটা হলেও কঠিন হয়। তবে দুদক এবারের প্রতিবেদনে বলেছে, যেহেতু মন্ত্রিপরিষদ বিভাগ দুদক–সংক্রান্ত বিষয়াবলি ও আন্তমন্ত্রণালয় সমন্বয় সাধনের দায়িত্বপ্রাপ্ত। তাই এসব সুপারিশ বাস্তবায়ন ও পরীক্ষণের জন্য মন্ত্রিপরিষদ বিভাগই উপযুক্ত কর্তৃপক্ষ। প্রতিবেদনে দুদকের পক্ষ থেকে বলা হয়, দেশের লিজিং কোম্পানি, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে বহুমাত্রিক দুর্নীতি ঘটেছে। এসব প্রতিষ্ঠানের আর্থিক লেনদেনের স্বচ্ছতা ও জবাবদিহির জন্য গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্থের উৎস বাধ্যতামূলকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রবর্তন করা সমীচীন। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ও বাণিজ্য মন্ত্রণালয় যৌথভাবে এ–সংক্রান্ত একটি নীতিমালা বা পরিপত্র জারি করার বিষয়টি বিবেচনা করতে পারে।

ইকবাল মাহমুদ বলেন, কমিশন মনে করে, কিছু লোভী মানুষকে দুর্নীতি থেকে বিরত রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে সামাজিক শক্তি। সামাজিকভাবে দুর্নীতিপরায়ণদের প্রতি মানুষের তীব্র ঘৃণা দুর্নীতি নিয়ন্ত্রণে সবচেয়ে শক্তিশালী অস্ত্র হতে পারে।দুদকের সচিব মু. আনোয়ার হোসেন হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্যসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি অংশ নেন দুদক কমিশনার মো. মোজাম্মেল হক খান এবং এ এফ এম আমিনুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এএসপি দের থানার ওসি দিতে দুদকের সুপারিশ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৩০:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১