সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে প্রাথমিক বৃত্তি প্রাপ্ত ৭৬ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ঝালকাঠিতে ডোপ টেস্টেপজেটিভ আসায় ২ মাদকসেবী আটক মামলা তেঁতুলিয়ায় পল্লী উন্নয়ন বোর্ডে জনবল সংকট ছয় পদের বিপরীতে দায়িত্বে একজন জুলহাস উদ্দীন, তেঁতুলিয়ায় ড্রেজারকাণ্ডে মৃত ৫ জনসহ ২২ জনের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা দাবীতে ৩ ঘণ্টা সড়ক অবরোধ মামরা প্রত্যারের দাবী উজিরপুরে উপজেলা প্রকৌশলী সুব্রত রায়ের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির বিষয়ে দুদকে আভিযোগ চুয়াডাঙ্গায় ভোরে নামাজ পড়ে ফেরার পথে সাপে কামড়ে এক মুসুল্লির মৃত্যু অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন। বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত ঘোড়াঘাটে মাদক সেবলের বিস্তার ৬ মাদক সেবীর কারাদন্ড উদ্বিগ্ন এলাকাবাসী

এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস বাতিল হচ্ছে। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১ ২৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
সদ্য প্রকাশিত মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) সংক্ষিপ্ত সিলেবাস বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) বা বৃহস্পতিবারের মধ্যেই এ সিলেবাস প্রত্যাহার করা হবে।

বুধবার দুপুরে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি পরীক্ষার্থীদের জন্য এনসিটিবির তৈরি করা সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে বিতর্ক আছে। পাশাপাশি, অভিভাবকদের পক্ষ থেকেও এ বিষয়ে অভিযোগ জানানো হয়।

তার পরিপ্রেক্ষিতে এদিন এসএসসি শিক্ষার্থীদের জন্য আলাদাভাবে ৩২টি বিষয়ের ৩০ দিনের সংক্ষিপ্ত সিলেবাস করে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এ সংক্ষিপ্ত সিলেবাসের খসড়া তৈরি করে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে।

এটি চূড়ান্ত করা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহাসহ এনসিটিবি কারিকুলামের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।

জানা গেছে, ২৫ জানুয়ারি এসএসসির যে সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে তাতে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ক্ষুব্ধ হয়েছেন। কারণ এ সংক্ষিপ্ত সিলেবাস তিন চার মাসে কোনোভাবে শেষ করা সম্ভব নয়।

মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থী ও শিক্ষকরা ফোন করে এ সিলেবাস নিয়ে আপত্তি জানিয়েছেন। শিক্ষকদের অভিযোগ, যেসব অধ্যায় বা বিষয় সব বাদ দেওয়া হয়েছে তারা ক্লাস এমনিতেই এগুলো পড়ান না। যে সিলেবাস প্রকাশিত হয়েছে এটা শেষ করতে কমপক্ষে ১০ মাস সময় দরকার। এরপরই মন্ত্রী বিষয়টি নিয়ে কথা বলার আগ্রহ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এসএসসির সংক্ষিপ্ত সিলেবাস বাতিল হচ্ছে। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:৫৫:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জানুয়ারী ২০২১