সংবাদ শিরোনাম ::
জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন ৮২ নং পূর্ব চাঁদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মনোনীত হলেন আইটি বিশেষজ্ঞ ও শিক্ষানুরাগী ইঞ্জিনিয়ার তৌহিদুল ইসলাম মেমনগর বি.ডি মাধ্যমিক বিদ্যালয়ে পুনরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন প্রভাষক মো. মশিউর রহমান

স্বামী বিদেশ, দেবরের ধর্ষণে অন্তঃসত্ত্বা ভাবি। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১ ৩৪৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক
টাঙ্গাইলের মির্জাপুরে বড় ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। ধর্ষণের শিকার ভাবি সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে চরম বিপাকে পড়েছেন। ন্যায়বিচারের জন্য দুই শিশুসন্তান নিয়ে ঘুরছেন দ্বারে দ্বারে। ঘটনার ন্যায়বিচার চেয়ে তিনি টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে দেবরকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ওয়াশি ইউনিয়নের বরুটিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) প্রবাসীর স্ত্রী জানান, বরুটিয়া গ্রামের ওই দম্পতির বিয়ে হয় ১১ বছর আগে। তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে। গৃহবধূ অভিযোগ করেন তার স্বামী বিদেশ থাকায় তার দেবর দীর্ঘদিন ধরে নানাভাবে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ২৮ জুলাই রাতে দুই সন্তান নানার বাড়িতে বেড়াতে যায়। ঘরে একা পেয়ে লম্পট দেবর তাকে ধর্ষণ করেন।
তিনি শাশুড়ি রাবেয়া বেগমকে বিষয়টি জানালে ছেলে রক্ষায় পুত্রবধূকে শিশু সন্তানসহ তাড়িয়ে দেবে এই ভয়ভীতি দেখিয়ে বিষয়টি গোপন রাখতে বলেন। অপর দিকে ভয়ভীতি দেখিয়ে মাঝমধ্যেই ভাবিকে ধর্ষণ করেন তিনি। এর মধ্যে গৃহবধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশ হলেও মীমাংসা হয়নি। পরে উপায় না দেখে তিনি আদালতে মামলা করেন।

এ বিষয়ে ভাওড়া ইউনিয়নের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন বলেন, এটা তাদের পারিবারিক ঘটনা ও জটিল বিষয় বিধায় তাদের আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।
মমালার আইনজীবী মো. সাইদুর রহমান বলেন, টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে ওই গৃহবধূ মামলা দায়ের করেছেন। ২৯৭ নম্বর মামলাটি ডিবিতে পাঠানো হয়েছে।

টাঙ্গাইলের ডিবির উপপরিদর্শক মো. আলমগীর হোসেন জানিয়েছেন, গৃহবধূর দায়ের করা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের মামলাটি এখন পর্যন্ত হাতে আসেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

স্বামী বিদেশ, দেবরের ধর্ষণে অন্তঃসত্ত্বা ভাবি। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৫:৫৬:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১ জানুয়ারী ২০২১