০৪ মার্চ ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন, ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ফেইজবুকের আলোচনায় কলাপাড়ায় যুবদলনেতার বিরুদ্ধে ব্যবসায়ীকে হত্যার অভিযোগ। ১৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৩ টি সড়ক উদ্বোধন করলেন পৌর প্রশাসক কালকিনিতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান। সরিয়ে দেওয়া হলো বরিশালের ডিআইজিকে, নতুন দায়িত্বে মোস্তাফিজুর রহমান স্ত্রীর মামলায় গ্রেপ্তার, জামিনে বেরিয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসী স্বামী নিহত তথ্যভিত্তিক উদ্যোগে দিনাজপুর-৬-এ উন্নয়নের নতুন গতি চান ডা. এজেড এম জাহিদ হোসেন বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে আলোচনার শীর্ষে-মোঃ মঞ্জুর এলাহি চৌধুরী রুবেল জামায়াত নেতা হত্যা জড়িতদের গ্রেপ্তারের দাবিতে দর্শনায় বিক্ষোভ বাউফলে নানার বিরুদ্ধে ৯ বছরের নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ বাবুগঞ্জে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্ত পরিবারে জামায়াতের সহায়তা
গাছ ছেঁড়ায় ২ বছরের শিশুকে পিটিয়ে জখম মাধবপুর

গাছ ছেঁড়ায় ২ বছরের শিশুকে পিটিয়ে জখম মাধবপুর

হবিগঞ্জের মাধবপুরে শিশুর গাছ ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন মা ও শিশুকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে।

শনিবার দুপুরে মাধবপুর পৌর শহরের গুমুটিয়া গ্রামের এ ঘটনা ঘটে।

আহতরা হলেন গুমুটিয়া গ্রামের আব্দুল কাইয়ুমের স্ত্রী পারভিন (২৫) ও তার শিশু কন্যা আলিয়াতুনেছা (২)।

আহত গৃহবধূ পারভিন বেগম জানান, ওই গ্রামের প্রতিবেশী আবু তাহেরের সঙ্গে তার জায়গা সংক্রান্ত বিরোধ চলছিল। শনিবার দুপুরে তাদের শিশুকন্যা আলিয়াতুনেছা একটি গাছ ছিঁড়ে ফেলায় প্রতিপক্ষের লোকজন ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা করে। এতে মা ও শিশু আহত হয়ে মাধবপুর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

মাধবপুর থানার নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা এসআই শিবানি দাস জানান, আহতরা মাধবপুর থানায় আসার পর তাদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019