যুবতী নারীসহ এক বিজিবি সদস্য পুলিশের হাতে আটক। আজকের ক্রাইম-নিউজ
- আপডেট সময় : ০৬:২১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০ ২১৮ বার পড়া হয়েছে

ডেক্স প্রতিবেদক
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে অবস্থানকালে মহিলাসহ এক বিজিবি সদস্য পুলিশের হাতে আটক হয়েছে। মঙ্গলবার (২০শে অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে ৩টার সময় উপজেলার দর্শনায় অবস্থিত হিমেল আবাসিক হোটেল থেকে তাদের আটক করে দর্শনা থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানা পুলিশ জানতে পারে দর্শনা বাসস্ট্যান্ডের হিমেল আবাসিক হোটেলে এক বিজিবি সদস্য মহিলা নিয়ে অসামাজিক কাজে লিপ্ত হওয়ার উদ্দেশ্যে একটি রুমে স্বামী-স্ত্রী পরিচয়ে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে এসআই জাকিরের নেতৃত্বে একদল পুলিশ সদস্য।
এ সময় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর মিরপুরে কর্মরত সোহেল রানা (৩৮) নামের এক সিপাহিকে নড়াইল জেলার এক যুবতী নারীসহ আটক করা হয়। আটককৃত বিজিবি সদস্য সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার বদিউজ্জামান এর ছেলে। আটককৃতরা বর্তমানে দর্শনা থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে নিশ্চিত করেছেন দর্শনা থানার এক পুলিশ অফিসার।


























