সংবাদ শিরোনাম ::
প্রতিমন্ত্রীর জাল সিল-স্বাক্ষরে কোটি টাকার তদবির বাণিজ্যের অভিযোগ মোংলায় চক্রের মূলহোতা গ্রেফতার, উদ্ধার জাল সিল-স্ট্যাম্প ৫২ নম্বর রহমতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নির্বাচিত ইঞ্জিনিয়ার ইয়াছির আরাফাত নলছিটিতে ২ ভূমি কর্মকর্তা শোকজ, কানুনগো বদলি গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনার দুইজন গ্রেপ্তার, মানববন্ধন ঝালকাঠিতে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নলছিটিতে ভোক্তা অধিকারের অভিযান: ৫টি দোকানকে ১৮ হাজার টাকা জরিমানা পটুয়াখালী নৌযান শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক পদে নতুন মুখ: নির্বাচিত হলেন আলোচিত অন্তর বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন

প্রধানমন্ত্রী ছাড়া আওয়ামী লীগের সবাই দুর্নীতিতে জড়িত : রাঙ্গা। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০ ১৫৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন, প্রধানমন্ত্রী ছাড়া আওয়ামী লীগের সবাই দুর্নীতির সঙ্গে জড়িত। এখন দল হিসেবে আওয়ামী লীগ একটি দুর্নীতিগ্রস্ত দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেষ্টা করলেও দুর্নীতিবাজদের কারণে সরকারের অনেক প্রচেষ্টা সফল হচ্ছে না। শুধু স্বাস্থ্যখাত নয়; সব খাত দুর্নীতিবাজদের দখলে।

তাদের আধিপত্য সরকারের সব উন্নয়নমূলক কর্মকাণ্ডের অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে রংপুরের পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। একইসঙ্গে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুবার্ষিকীর দিনে বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনের ভোটের আয়োজন দুঃখজনক বলেও উল্লেখ করেন রাঙ্গা।

আলোচনা সভায় রংপুর সিটি করপোরেশনের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- গাইবান্ধা-১ আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য ও দলের অতিরিক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী, যুগ্ম মহাসচিব এসএম ইয়াসির ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রধানমন্ত্রী ছাড়া আওয়ামী লীগের সবাই দুর্নীতিতে জড়িত : রাঙ্গা। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৩:৩৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০