সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

আগামীকাল আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় নিসর্গ। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০ ৩৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক:: প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আম্ফানের রেশ কাটতে না কাটতেই হাজির হয়েছে আরেকটি। আগামীকাল ভারতের মহারাষ্ট্র ও গুজরাট উপকূলে আঘাত হানতে পারে গ্রীষ্মকালীন ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। বর্তমানে নিম্নচাপ রূপে আরব সাগরে অবস্থান করলেও আগামী ১২ ঘণ্টার মধ্যেই এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আছড়ে পড়তে পারে।
মঙ্গলবার ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, পূর্ব-মধ্য আরব সাগরের নিম্নচাপটি গত ছয় ঘণ্টা ধরে ১১ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। মঙ্গলবার সকালে এটি মুম্বাই থেকে ৪৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
আগামী ১২ ঘণ্টার মধ্যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড় ও এর পরের ১২ ঘণ্টায় শক্তিবৃদ্ধি করে সেটি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আগামীকাল বিকেলে ঝড়টি মহারাষ্ট্র ও গুজরাটে আঘাত হানতে পারে। এ দু’টি রাজ্যে ইতোমধ্যেই জাতীয় দুযোর্গ মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) ৩১টি টিম মোতায়েন করা হয়েছে। একেকটি টিমে অন্তত ৪৫ জন করে সদস্য রয়েছেন।
এনডিআরএফের মহাপরিচালক এস এন প্রধান বলেছেন, আশা করা হচ্ছে, ঘূর্ণিঝড় নিসর্গে বাতাসের বেগ থাকবে ৯০ থেকে ১০০ কিলোমিটারের মধ্যে। সতর্কতা স্বরূপ উপকূলীয় এলাকা থেকে মানুষজনকে সরিয়ে নেয়া হচ্ছে।
কিছুদিন আগেই ভারত-বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় আম্ফান। এতে দুই দেশে প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। ঘরবাড়ি-গাছপালা লণ্ডভণ্ড হয়ে গেছে বহু এলাকার। করোনাভাইরাস মহামারির মধ্যেই এ দুর্যোগ মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামীকাল আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় নিসর্গ। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৯:১৭:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২০