সংবাদ শিরোনাম ::
কাঠালিয়া আমুয়া জিরো পয়েন্ট থেকে মনস্বিতা কলেজ সড়ক সংস্কার কাজের উদ্বোধন, রফিকুল ইসলাম জামাল এমপি। বাবুগঞ্জে দুই বাসের সংঘর্ষ, গাছের সঙ্গে ধাক্কা। অল্পের জন্য প্রাণে রক্ষা যাত্রীরা দর্শনায় কলেজ ছাত্রলীগের সহসভাপতি গ্রেফতার কাঠালিয়া প্রেসক্লাবের জরুরি বৈঠক: অভ্যন্তরীণ বিরোধ নিরসন ও ঐক্যের সংকল্প ঘোড়াঘাটে আশঙ্কাজনক হারে বাড়ছে বাল্যবিবাহ , ঝুঁকিতে কিশোরীদের ভবিষ্যৎ ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা সুমন হত্যার বিচার ও খুনির ফাঁসির দাবিতে কবাই ইউনিয়ন বিএনপির মানববন্ধন ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা,

বরিশালে রমজান উপলক্ষ্যে লকডাউন কিছুটা শিথিল করেছে জেলা প্রশাসন। আজকের ক্রাইম-নিউজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ২১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স:::বরিশালে রমজান উপলক্ষ্যে লকডাউন কিছুটা শিথিল করেছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে সোমবার শর্তসাপেক্ষে লকডাউন শিথিল করার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনা প্রাদুর্ভাবের কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে বরিশালেও মানুষ ও যানবাহন চলাচল, অফিস-আদালত, কলকারখানা বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। তবে জরুরি কিছু ক্ষেত্রে ও পবিত্র রমজান মাস শুরু হওয়ায় শর্তসাপেক্ষে এই নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে।

শর্তগুলো হলো- যেসব প্রতিষ্ঠান ও কলকারখানা চালু রাখা হয়েছে তাদের কর্মীদের চলাচলে সহযোগিতা প্রদান করতে হবে। ফ্যাক্টরি ও কারখানা চালু রাখার ক্ষেত্রে কর্মীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি জেলা সিভিল সার্জন নিয়মিত পর্যবেক্ষণ করবেন।

যথাযথ নিরাপত্তা ব্যবস্থা বজায় রেখে ইফতার ও সেহর বিক্রির জন্য রেস্টুরেন্ট এবং মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল করায় মহাসড়ক সংলগ্ন রেস্তোরাগুলো চালু থাকবে।

নতুন এই আদেশ মেনে চলতে এবং বাস্তবায়নে সহযোগিতার জন্য জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছেন। আদেশ অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। সূত্র: সমকাল

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বরিশালে রমজান উপলক্ষ্যে লকডাউন কিছুটা শিথিল করেছে জেলা প্রশাসন। আজকের ক্রাইম-নিউজ

আপডেট সময় : ০৭:১৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০