সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে বাস্তবায়িত হতে যাচ্ছে আন্তর্জাতিক মানের নদীভিত্তিক ইকো-ট্যুরিজম ও “ধানসিঁড়ি সাংস্কৃতিক পল্লী” নলছিটিতে ১৭ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চুয়াডাঙ্গায় জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বিজয়নগর থানার, আহসান উল্লাহ, রাজাপুরে মাদকের আখড়ায় অভিযান: ইয়াবাসহ আটক ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ঝালকাঠিতে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স খাদ্যে পড়ে আহত ১, পা ভাঙল রোগীর দামুড়হুদার মদনায় বিস্কুট ফ্যাক্টারিতে আগুন ক্ষতি প্রায় ৮ লক্ষাধিক ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা

গাইবান্ধা কর্মহীন ইজিবাইক, অটোরিক্সা ও ভ্যানচালকদের সড়ক অবরোধ।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০ ১৪৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আবুল বাশার স্টাফ রিপোর্টার::-

ত্রাণের দাবিতে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া গ্রামে করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া দেড় শতাধীক ব্যাটারিচালিত ইজিবাইক, অটোরিক্সা ও ভ্যানচালক ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেছেন। সোমবার দুপুরে বাগুড়িয়া ও কিশামত ফলিয়া গ্রামের যানবাহনচালকরা সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করেন।

ইজিবাইক, রিক্সা ও ভ্যানচালকরা জানান গত ২৬ মার্চ সাধারণ ছুটি শুরুর দিন থেকেই তারা কর্মহীন হয়ে পড়েছেন। কেউ যানবাহন নিয়ে রাস্তায় বের হতে পারছেন না। ফলে গত ২৫ দিন ধরে খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদেরকে। অনেককে ঋণ করে সংসার চালাতে হচ্ছে। এ অবস্থায় ইউপি চেয়ারম্যান ও সদস্যের সাথে যোগাযোগ করেও আজ পর্যন্ত কিছুই পাননি তারা। তাই বাধ্য হয়ে সোমবার দুপুরে রাস্তা অবরোধ কর্মসূচি পালন করেছেন তারা।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও প্রসূন কুমার চক্রবর্তী বলেন গিদারী ইউনিয়নে যে বরাদ্দ দেয়া হয় তার চেয়েও এবার অতিরিক্ত আরও ৫০০ কেজি চাল বেশি বরাদ্দ দেয়া হয়েছে। যাতে তারা ১০ কেজি করে আরও ৫০টি পরিবারকে দিতে পারেন এবং তারা দিয়েছেনও। আজকের কর্মসূচির বিষয়ে যানবাহনচালকরা আগে থেকে কিছু জানাননি। তারপরও সেখানে সহকারী কমিশনারকে ভূমি পাঠানো হয়েছে। তাদের দু-তিনজন প্রতিনিধিকে তালিকাসহ আসতে বলেছি। আমরা দেখবো তাদের মধ্যে থেকে যারা পাননি তাদেরকে দেয়ার জন্য ব্যবস্থা নেবো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গাইবান্ধা কর্মহীন ইজিবাইক, অটোরিক্সা ও ভ্যানচালকদের সড়ক অবরোধ।

আপডেট সময় : ০২:১২:৪৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০