সংবাদ শিরোনাম ::
খুনি আব্দুল মাজেদের মরদেহ নারায়ণগঞ্জ দাফন করায় ক্ষোভ জুতা-লাঠি হাতে বিক্ষোভের।
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৩:২৯:০০ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০ ১৬৫ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের মরদেহ দাফন করায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী ও আওয়ামী লীগ নেতাকর্মীরা। জুতা-লাঠি হাতে বিক্ষোভের পাশাপাশি তারা চেষ্টা করেছেন কবর খোঁড়ার।
রবিবার ভোরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলাধীন শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে খুনি মাজেদের নিকটাত্মীয়দের উপস্থিতিতে মরদেহ দাফন করা হয়।
শনিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটের মাজেদের ফাঁসি কার্যকর হওয়ার পর তার মরদেহ গ্রামের বাড়ি ভোলায় নিয়ে যাওয়ার কথা ছিল।
কিন্তু এলাকাবাসীর চাপের কারণে তার শ্বশুর বাড়ি নারায়ণগঞ্জ দাফন করা হয়।

























